জৈন্তাপুরে শশুর বাড়িতে যুবকের আত্মহত্যা
মোঃ রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে শশুর বাড়ী হতে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সাজু মিয়া (৩৫) রংপুর জেলার পিরেজপুর থানার কাঞ্জনগাড়ী গ্রামের বাদশা মিয়ার ছেলে।
এলাকাবাসী, সাজুর মা ও স্ত্রী সূত্রে জানা যায়- বিয়ের পর হতে সাজু যথা নিয়মে শশুর বাড়ী জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের হাজারী সেনগ্রামে আসা যাওয়া করে। সাজুর ১ মেয়ে ১ ছেলে রয়েছে। আসা যাওয়ার সুবাধে সাজু মিয়া তার আপন শ্যালক নাজিম উদ্দিন বছই এর স্ত্রী সারমিন বেগমের প্রেমে পড়ে যান। গেল অক্টোবর মাসের প্রথম দিকে শ্যালকের স্ত্রী সারমিন (২১) কে নিয়ে নিরুদ্দেশ হন সাজু। পরে গত ১০ নভেম্বর শ্যালকের স্ত্রী সারমিন বেগম স্বামীর বাড়ীতে ফিরে আসে। এবার শ্যালকের স্ত্রী সারমিনকে নিজের করে পেতে সাজু তার মা সেলিনা বেগম(৪৫), স্ত্রী সাফিয়া বেগম ও ছেলে-মেয়ে নিয়ে শশুর বাড়ীতে আসে। তার এই অন্যায় আবদার শশুর বাড়ীর লোকজন মেনে নিতে পারেননি। তারা সাজু মিয়া, তার মা সেলিনা বেগম, তার স্ত্রী সাফিয়া বেগম এবং ২ সন্তানকে গত ১৯ নভেম্বর সন্ধ্যায় গাড়ী যোগে রংপুরের উদ্দেশ্যে বিদায় জানান। এসময় সাজু তার স্ত্রী সাফিয়া বেগম ও মা সেলিনা বেগমকে জানায় শ্যালকের বউ সারমিনকে না পেল সে আত্মহত্যা করবে। যাত্রা শুরুর পর রাত ৮টার দিকে পথিমধ্যে সাজু উপজেলার হরিপুর বাজারে গাড়ী দাঁড় করিয়ে নেমে পড়ে নিরুদ্দেশ হয়। কিন্তু বাজারে দীর্ঘক্ষণ অপেক্ষা করে হরিপুর বাজারে সাজুকে না পেয়ে স্ত্রী সন্তান ও সাজুর মা হাজারী সেনগ্রামে ফিরে আসেন। শশুর বাড়ীতে এসে সাজুর সন্ধান না পেয়ে তারা থেকে যান।
এদিকে ২০ নভেম্বর ভোরে বাড়ীর লোকজন দেখতে পান বসত ঘরের বারান্ধায় সাজুর লাশ ঝুলে রয়েছে। এলাকাবাসী সহ বাড়ীর লোকজনের ধারনা রাতের কোন এক সময়ে সাজু ঘরের তীরের সাথে দড়ি দিয়ে গলায় ফাস লাগিয়ে আত্মহত্যা করেছে।
খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরন করেছে। লাশ উদ্ধারের সময় দরবস্ত ইউপির চেয়ারম্যান বাহারুল আলম বাহার, ইউপি সদস্য মুদছির আলী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে নিহত সাজুর মা সেলিনা বেগম বলেন- আমার ছেলের হাতে সারমিনকে তুলে দেওয়া হলে সে মরত না।
এ বিষয়ে স্ত্রী ২ সন্তানের জননী সাফিয়া বেগম বলেন সারমিনকে না পেলে সে আত্মহত্যা করবে বলেছে, কিন্ত বিষয়টি আমরা বিশ্বাস করতে পারিনি। অবশেষে সে তার কথাই ঠিক রাখল।
এমন ঘটনায় এলাকাবাসী মনে করেন- অন্যায় আবদার কি করে মেনে নেবে শশুর বাড়ীর লোকজন। এমন নোংরা দাবী আমরা কখনো শুনিনি। এদিকে সাজুর মরদেহ একনজর দেখতে এলাকার শত শত লোক উপজেলার হাজারী সেনগ্রামের আব্দুল হক মিয়ার বাড়ীতে ভিড় জমান।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed