মুক্তিযোদ্ধার নাতনী পরিচয়ে পুলিশে চাকুরি, অতপর…
হাবিব সরোয়ার আজাদ, সুনামগঞ্জ থেকে: মুক্তিযোদ্ধার ভুয়া নাতনী পরিচয়ে সুনামগঞ্জের দিরাই উপজেলা থেকে নারী পুলিশ কনষ্টেকবল পদে চাকুরি গ্রহনের অভিযোগ পাওয়া গেছে। জেলা পুলিশ হেডকোয়ার্টারের তদন্তে অভিযোগের বিষয়টি প্রমাণিত হওয়ায় ওই নারী কনষ্টেবলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার পাশাপাশি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডারও ফেঁসে যেতে পারেন একই ঘটনায়।
জেলা পুলিশ সুপার কার্যালয়ের দায়িত্বশীল একটি সুত্র জানায়, জেলার দিরাই উপজেলার জগদল ইউনিয়নের কলিয়ারকাপন চাঁন্দপুর গ্রামের সহিদ নূরের মেয়ে মোছাম্মৎ সাবিকুন বেগম একই উপজেলার ভরারগাঁও গ্রামের মৃত উমর উল্লাহর ছেলে বীরমুক্তিযোদ্ধা আমান উল্লাহর নাতনী পরিচয়ে ভুয়া সনদপত্র সৃজন করে বিগত ২০১৫ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে নারী কন্সস্টেবল পদে চাকুরি নেয়। ৫০ হাজার টাকার বিনিময়ে মুক্তিযোদ্ধা আমান উল্লাহ ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আতাউর রহমান ভুয়া মুক্তিযোদ্ধার নাতনী সাজিয়ে সাবিকুন ওই নারীকে সনদপত্র প্রদান করেন। এ নিয়ে উপজেলার চানপুর গ্রামের মো. খেজির আলম উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
পরবর্তীতে জেলা পুলিশ সুপার মো. হারুন অর রশীদের নির্দেশে সহকারি পুলিশ সুপার হেডকোয়ার্টার অভিযোগটির তদন্ত করে এর সত্যতা পান। এর ফলে ওই নারী কনষ্টেবলের বিরুদ্ধে আইনগত নেয়ার পাশাপাশি উৎকোচের বিনিময়ে ভুয়া সনদ প্রদানের দায়ে ফেঁসে যাচ্ছেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমান ও বীরমুক্তিযোদ্ধা কথিত নানা আমান উল্লাহ।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আতাউর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, সাবিকুন বেগমের প্রত্যয়ণ পত্রে যে স্বাক্ষর দেয়া হয়েছে সেই স্বাক্ষর আমার না।’
সহকারি পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ শনিবার এ প্রতিবেদকে জানান- সার্বিক অনুসন্ধান, পারিপার্শ্বিকতা, জিজ্ঞাসাবাদ ও সংশ্লিষ্ট কাগজপত্র পর্যালোচনায় প্রতীয়মান হয় নারী কনস্টেবল সাবিকুন বেগম মিথ্যা তথ্য দিয়ে আমান উল্লাহর নাতনী পরিচয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকুরি নিয়েছেন। এমতাবস্থায় মুক্তিযোদ্ধা আমান উল্লাহ তার মুক্তিযোদ্ধা সনদ কথিত নাতনী সাবিকুন বেগমকে ব্যবহার করতে দিয়ে আইন বহির্ভূত কাজ করায় এবং মিথ্যা সনদ দিয়ে চাকুরি পাওয়ার ক্ষেত্রে নারী কনস্টেবলকে সহযোগিতা করায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আতাউর রহমান দায়ত্বশীল পদে থেকে অনাধিকার চর্চা ও আইন বহির্ভূতভাবে ক্ষমতার অপব্যবহার করায় তাদের প্রত্যেকের বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
Related News
ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রলীগRead More
তাহিরপুরে শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বিস্কুট দেওয়ার কথা বলে পাঁচ বছর বয়সী এক শিশুকে ডেকেRead More



Comments are Closed