কবরস্থান খুঁড়ে হাজার লিটার চোলাই মদ উদ্ধার!
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের চোলাই মদের কারখানায় অভিযান চালাতে গিয়ে অনেকটা কেঁচো খুড়তে গিয়ে সাপ বেরিয়ে এলো!
সদর উপজেলার পিরোজপুর গ্রামে বৃহস্পতিবার দুপুর থেকে রাত ১০টা পর্যন্ত পাচঁটি বাড়িতে অভিযান চালিয়ে বাড়ির আশে পাশে ও কবরস্থান খুঁড়ে উদ্ধার করা হল ১ হাজার লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরণ। চোলাই মদ তৈরী ও বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত পিরোজপুর গ্রামের শ্রী গোবিন্দর’র ছেলে শ্রী যোগেজ কে দু’বছরের কারাদন্ড প্রদান করেছেন।’
সদর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্টেট্র কাইজার মোহাম্মদ ফারাবী শুক্রবার জানান, সদর মডেল থানা পুলিশকে সাথে নিয়ে অভিযানে গেলে চোলাই মদ তৈরীর পরিবার গুলোর কর্তাব্যক্তিরা আগেই সটকে পড়ে। পরবর্তীতে প্রতিটি বসতবাড়ির মেঝেতে গর্ত করে পূতেঁ রাখা বড় বড় জারকান, বাড়ি গুলোর পেছনে, খোলা মাঠে এমনকি স্থান সংকুলান না হওয়ায় বসতবাড়ির পার্শ্ববর্তী কবরস্থানে গর্ত করে ও পূতেঁ রাখা জারকান ও ড্রাম ভর্তি প্রায় ১ হাজার লিটার চোলাই মদ উদ্ধার করার পর রাতেই তা ধ্বংস করা হয়।
Related News
ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রলীগRead More
তাহিরপুরে শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বিস্কুট দেওয়ার কথা বলে পাঁচ বছর বয়সী এক শিশুকে ডেকেRead More



Comments are Closed