সিলেটে প্রবাসীর বাড়ীতে ডাকাতি, ১১ লাখ টাকার মাল লুট
দক্ষিন সুরমা সংবাদদাতা: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধীন দাউদপুর ইউনিয়নের তুরুকখলা গ্রামের যুক্তরাজ্য প্রবাসী মওদুদুল মুমিন কালা মিয়ার বাড়ীতে ১৮ নভেম্বর শুক্রবার ভোররাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা স্বর্ণ ও নগদ টাকা সহ প্রায় ১১ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
জানা যায়, মুখোশধারী ১১/১২ জনের একটি ডাকাত দল শুক্রবার ভোররাত ৪টার দিকে ঘরের পিছনের ও সামনের দরজার ছিটকারী ভেঙে ঘরের প্রবেশ করে। ঘরে ঘুমন্ত অবস্থায় মওদুদুল মুমিনের ভাবী খুর্শেদা বেগম ও তার পুত্রবধূ ইমা আক্তারকে ডাকতরা ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে চাবি নিয়ে আলমিরা ও ওয়ার্ডড্রপ থেকে ২০ ভরি স্বর্ণ, নগদ ১ লাখ ৮৫ হাজার টাকা, ২টি মোবাইল সেটসহ প্রায় ১১ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। খুর্শেদার ৪র্থ পুত্র মাদরাসা ছাত্র আব্দুল মুমিন জাকারিয়া সামনের ঘরে ঘুমিয়ে ছিল। জাকারিয়ার সাথে তার ২ ফুফুতও ভাই ঘুমাচ্ছিল। ডাকাতরা মালামাল নিয়ে পালিয়ে যাওয়ার পর খুর্শেদা বেগমের হাকডাকে তারা ঘর থেকে বের হয়ে আসে। পরে প্রতিবেশিরাও ঘটনাস্থলে ছুটে আসেন।
খবর পেয়ে শুক্রবার সকালে মোগলাবাজার থানার ওসি খায়রুল ফজল ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানা যায়।
Related News
জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার শ্রিখেল মসজিদের সামনে পর্যটকবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষেRead More
ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে ৩ ছাত্রলীগ নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ।Read More



Comments are Closed