শাহ আব্দুল করিমের জন্মশত বার্ষিকীতে দুদিনব্যাপী কর্মসূচি শুরু
দিরাই প্রতিনিধি: সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে একুশে পদকপ্রাপ্ত বাউল সম্রাট শাহ আব্দুল করিমের জন্মশত বার্ষিকী উপলক্ষে দিরাইয়ে দুই দিন ব্যাপী জন্ম শতবর্ষ উদ্যাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উপজেলার উজান ধলে বাউল সম্রাটের নিজ বাড়ীর সামনের মাঠে আজ শুক্রবার ও শনিবার প্রতিদিন বিকেল ৪টা থেকে ভোর পর্যন্ত অনুষ্ঠান চলবে।
শাহ আব্দুল করিম জন্মশত বার্ষিকী উদযাপন জাতীয় পর্ষদের আয়োজনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সাংস্কৃতিক জোটের চেয়ারম্যান গোলাম কুদ্দুস।
আয়োজক কমিটির সভাপতি বাউল পুত্র শাহ নুর জালাল জানান, দুইদিন ব্যাপী অনুষ্ঠানের প্রতিদিন শুরুতেই আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভার পর থেকে বাউল সম্রাট রচিত গানে গানে রাত ভোর হবে। এতে সঙ্গীত পরিবেশন করবেন কাজী শুভ, আরিফ চৌধুরী, বাউল রনেশ ঠাকুর, আব্দুর রহমান, সিরাজ উদ্দিন, বশির উদ্দিন, প্রাণকৃষ্ণ, লাভলী লস্কর, রুবি চৌধুরী, জালাল উদ্দিন বান্না, ইকবালসহ দেশর বিভিন্ন প্রান্ত থেকে আসা বাউল শিল্পীবৃন্দ।
উল্লেখ্য, ২০১৭ সালের ১৫ ফেব্রয়ারী একুশে পদক প্রাপ্ত বাউল সম্রাট শাহ আব্দুল করিমের জন্মশত বার্ষিকী।
Related News
তাহিরপুরে বাবার হাতে বিষপানে ৩ শিশুর মৃত্য
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বাবার হাতে বিষপানে তিন শিশুর মৃত্যু হয়েছে। সন্তানদের বিষপান করানোরRead More
ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রলীগRead More



Comments are Closed