কমলগঞ্জে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল অরোহী নিহত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে সড়ক দূর্ঘটনায় অমল পাল নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাত ১১টায় মুন্সীবাজার-মৌলভীবাজার সড়কের মাতারকাপন এলাকায়।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর গ্রামের অজিত পালের বড় ছেলে মুন্সীবাজার সালাউদ্দিন ষ্টোর এর পরিবেশক অমল পাল (২৮) মোটরসাইকেল যোগে মৌলভীবাজার শহর থেকে মুন্সীবাজার ফেরার পথে মাতারকাপন নামক স্থানে মৌলভীবাজারগামী অটোরিক্সা টমটম এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অমল পাল গুরুতর আহত হলে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হলে তার অবস্থা অবনতি হলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সকালে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
Related News
জুড়ীতে অটোরিকশাচালককে হত্যার অভিযোগ, মা-মেয়ে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে সিএনজিচালিত অটোরিকশার এক চালককে কুপিয়ে হত্যার পর মরদেহ নদীতে ভাসিয়েRead More
মৌলভীবাজারে ২ সিএনজির মুখোমুখি সংঘর্ষে তরুণী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক তরুণী নিহত হয়েছেন। এRead More



Comments are Closed