সব দলের মতামত নিয়ে নির্বাচন কমিশন গঠন করতে হবে: খালেদা
বৈশাখী নিউজ ডেস্ক : প্রতিনিধিত্বশীল সব রাজনৈতিক দলের মতামত নিয়ে নতুন নির্বাচন কমিশন গঠনের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
শুক্রবার গুলশানের ওয়েস্টিন হোটেলে এক সংবাদ সম্মেলন খালেদা তার এই প্রস্তাব তুলে ধরছেন। বিকাল ৪টা থেকে তার এই সংবাদ সম্মেলন শুরু হয়।
বৃহস্পতিবার দলের স্থায়ী কমিটির বৈঠকে খালেদার ওই প্রস্তাব চূড়ান্ত করা হয় বলে বিএনপির জ্যেষ্ঠ নেতারা জানান।
বিএনপির ভাষায় ‘সরকারের আজ্ঞাবহ’ কাজী রকিবউদ্দীন আহমদ নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের মেয়াদ আগামী ফেব্রুয়ারিতে শেষ হবে। এরপর যে নির্বাচন কমিশন হবে তার অধীনেই ২০১৯ সালে একাদশ সংসদ নির্বাচন হবে।
আগের বারের মতো এবারও ‘সার্চ কমিটি’ গঠনের মাধ্যমে রাষ্ট্রপতি নতুন কমিশন করে দেবেন বলে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন। ২০১২ সালে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে ‘সার্চ কমিটির’ মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমান।
কাজী রকিব নেতৃত্বাধীন বর্তমান কমিশনের অধীনে অধিকাংশ নির্বাচনেই অংশ নেয়নি বিএনপি। দলটি সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে নতুন ইসি গঠনের দাবি জানিয়ে আসছে।
বৃহস্পতিবার খালেদা জিয়ার সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের পর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ২২ ডিসেম্বর অনুষ্ঠেয় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে তারা প্রার্থী দেবেন।
তবে নির্বাচনের পদ্ধতি নিয়ে আপত্তি থাকায় ডিসেম্বরে অনুষ্ঠেয় জেলা পরিষদের নির্বাচন বর্জনের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।বিকালে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। নির্বাচন কমিশন পূনর্গঠনে দলীয় প্রস্তাব পেশ করতে এই সংবাদ সম্মেলন।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed