Main Menu

হোটেলে এনে মেয়েকে ধর্ষণের চেষ্টা : বাবা কারাগারে

বৈশাখী নিউজ ২৪ ডটকম: চিকিৎসার কথা বলে মেয়েকে হোটেলে এনে ধর্ষণের চেষ্টা চালিয়েছে এক নরপশু পিতা। বৃহস্পতিবার সিলেট নগরীর লালদিঘীরপার এলাকায় এ জঘন্য ঘটনা ঘটে। গ্রেফতারকৃত নরপশু ইলিয়াস মিয়া (৫৫) দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানার মোকাম দুয়ার এলাকার বাসিন্দা।
এ ঘটনায় ভিকটিম মেয়ে বাদি হয়ে তার পিতার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। বিকেলে তাকে আদালতে সোপর্দ করে পুলিশ।
জানা যায়, ডাক্তার দেখানোর কথা বলে মেয়েকে নিয়ে বৃহস্পতিবার দুপুরে সিলেট শহরে আসে ইলিয়াস। বিকেলে ডাক্তার দেখাবেন অজুহাত দেখিয়ে মেয়েকে নিয়ে লালদিঘীরপারস্থ হোটেল আল-ইসলাহে উঠে সে। একপর্যায়ে হোটেল কক্ষে মেয়েকে ধর্ষণের চেষ্টা চালায় ইলিয়াস। এসময় কক্ষের ভেতর ধস্তাধস্তির শব্দ শুনে হোটেলের ম্যানেজার বিষয়টি পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে গেলে ওই মেয়ে পুলিশের কাছে বাবার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ করেন। পরে পুলিশ ইলিয়াসকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে কতোয়ালী থানার ওসি সুহেল আহমদ জানান, ওই মেয়ে বাদি হয়ে তার পিতা ইলিয়াস মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করলে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

Share





Related News

Comments are Closed