বিশ্বনাথে ব্যবসায়ীদের ধর্মঘট পালন
বিশ্বনাথ প্রতিনিধি: বিশ্বনাথের পুরানবাজারের ব্যবসায়ীরা বৃহস্পতিবার ধর্মঘট পালন করেছে। সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৬ ঘন্টা ধর্মঘট পালিত হয়। এসময় বাজারের সবকটি দোকান বন্ধ ছিল। ফলে ক্রেতারা কিছুটা হলেও বিপাকে পড়েছিলেন। অনেক ক্রেতা সকালে বাজারে এসে দোকান-পাট বন্ধ থাকায় সাময়িক অসুবিধায় পড়েন। মঙ্গলবার রাতে থানা কমপাউন্ডের প্র্রায় ১শত গজ দূরে পুরানবাজারস্থ মান্নান মাকের্টে জুয়েলারী দোকানে দূর্ধর্ষ চুরি সংঘটিত হওয়ার প্রতিবাদে ব্যবসায়ীরা ওই ধর্মঘটের ডাক দেন। চুরের দল শাহজালাল জুয়েসার্সের দোকানে থাকা মালামাল থাকার লকার (সিন্ধুক)সহ ১৬ ভরি স্বর্ণ, ৬ কেজি রুপা, চায়না মাল ৫০ হাজার টাকা, নগদ ১০ হাজার টাকাসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
এ ব্যাপারে পুরানবাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. জয়নাল মিয়া বলেছেন, ধর্মঘট স্ফতফুর্তভাবে পালিত হয়েছে। আগামী শনিবার ব্যবসায়ীদের ডাকে প্রতিবাদ সভা অনুষ্টিত হবে। সভায় আরো কর্মসূচি গ্রহন করা হবে।
Related News
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More
জকিগঞ্জে মা-সন্তানকে বেঁধে ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে গভীর রাতে বসতবাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে এক গৃহকর্ত্রী ওRead More



Comments are Closed