তাহিরপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে খাদ্যবান্ধব কর্মসুচির সদর ইউনিয়নের এক ডিলারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দুর্নীতির ব্যাপারে মঙ্গলবার জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসুচীর ডিলার নিজের ইচ্ছেমত ভুয়া নাম দিয়ে তালিকা তৈরি করে সেপ্টেম্বর ও অক্টোবর মাসের ১০ টাকা কেজির সরকারি ভর্তুকির ৩৩ মেট্রিক টন চাল উত্তোলন করে ভুয়া নাম ঠিকানা দিয়ে কাগজে-কলমে মাষ্টার রোল ঠিকঠাক করে অধিকাংশ চাল কালোবাজারে বিক্রি করে দিয়েছেন।
অভিযোগকারী সায়েদুল হক তার অভিযোগে উল্ল্যেখ করেন, ভুয়া নাম ঠিকানা দিয়ে তৈরী তালিকায় আলীম, সুজা মিয়া, আবুল আহমদ খান, পাবেল ইসলাম, আজিজুল হক, আল আমিন, জান্নাতুল, দিলুয়ার হোসেন, নয়ন মিয়া, শফিকুল ইসলাম, ফয়েজ মিয়া সহ অসংখ্য নাম রয়েছে।
এ ছাড়াও নাম প্রকাশ করতে অনিচ্ছুক একাধিক কার্ডধারী জানান, চাল বিতরনের প্রথম দিন আমরা ৩০ কেজি চালের মুল্য দেই কিন্তু পরবর্তীতে চাল ক্রয় করে ওজন করে দেখি ৩ থেকে ৪ কেজি করে চাল কম দেয়া হয়েছে। ’
অভিযুক্ত ডিলার ও উপজেলা কৃষক লীগের সাবেক সাধারন সম্পাদক রঞ্জু মুখার্জী বলেন, আমার বিরুদ্ধে অভিযোগ সঠিক নয়, নামের তালিকা তৈরী করেছেন অফিসারগণ, গুদাম অফিসার কার্ড বিতরন করেছেন, আমার কাছে যে কার্ড নিয়ে আসবে আমি তাকেই চাল দিব।’
উপজেলা খাদ্য গুদাম অফিসার গোলাম আউলিয়া বলেন, সদর ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসুচীর নামের তালিকা তৈরীর জন্য কমিটির দায়িত্বীলদের নিকট খোঁজ নিয়ে দেখব নামের তালিকা তৈরীতে ভুয়া নাম ঠিকানা ব্যবহার করা হয়েছে কী না?
উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম বলেন, খাদ্যবান্ধব কর্মসুচিতে যদি কোন ডিলার অনিয়ম করে তাহলে তার ডিলার বাতিল ও তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Related News
ছাতকে ১৬৪ কোটি টাকা ব্যয়ে দুই লেন সড়ক নির্মাণকাজের উদ্বোধন
আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বহুল প্রত্যাশিত গোবিন্দগঞ্জ-ছাতক আঞ্চলিক সড়কের দুই লেনRead More
তাহিরপুরে বাবার হাতে বিষপানে ৩ শিশুর মৃত্য
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বাবার হাতে বিষপানে তিন শিশুর মৃত্যু হয়েছে। সন্তানদের বিষপান করানোরRead More



Comments are Closed