প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিশ্বনাথ আ’লীগের সভা
বিশ্বনাথ সংবাদদাতা: সিলেটের বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ বাংলাদেশ আওয়ামী লীগের নব-নির্বাচিত সভাপতি প্রধান মন্ত্রী শেখ হাসিনার সিলেট আলিয়া মাদরাসা ময়দানের জনসভাকে জনসমুদ্রে রূপান্তরিত করার জন্যে দলীয় নেতাকর্মী ও সর্বস্থরের জনগণের প্রতি আহবান জানিয়েছেন।
বক্তারা বলেন, বঙ্গবন্ধুর কর্মীরা জীবন বাজি রেখে দলকে সুসংগঠিত করে রেখেছেন। তাই জনসভা সফল করে আমাদের দলীয় শক্তিশালী অবস্থান প্রমাণ করতে হবে। মুজিবাদর্শের সৈনিকরা গ্রাম, ওয়ার্ড এবং ইউনিয়নে উঠোন বৈঠক ও পথসভা করে আলিয়া মাদরাসার সভায় গণজোয়ার সৃষ্টি করতে হবে। প্রধানমন্ত্রীর দারিদ্র বিমোচন কর্মসূচির কথাও ঘরে ঘরে পৌঁছাতে হবে। সুবিধাভোগীরা কখনও দলের উপকার করতে পারেনা । তারা সব সময় নিজের উপকারে ব্যস্থ থাকে। এদের প্রতিও সতর্ক দৃষ্টি রাখতে হবে। নব্য আওয়ামী লীগ ও সুবিধাভোগীদের বিরোদ্ধে ব্যবস্থা নেয়ার এখনই সময় এসেছে।
মঙ্গলবার বিকেল ৩টায় উপজেলা সদরে আওয়ামী লীগ নেতা বশির আহমদের বাস ভবনে হাজী মো. মজম্মিল আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তব্য দেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ছয়ফুল হক, দেওকলস ইউনিয়ন পরিষদের সাব্কে চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. ফখরুল আহমদ মতছিন, খাজাঞ্চি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পীর মো. লিয়াকত হোসাইন, সহ-সভাপতি জবেদুর রহমান, শিক্ষাবিদ আবদুল মুকিদ, যুগ্ম সাধারণ সম্পাদক এএইচ এম ফিরোজ আলী, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ, সাংস্কৃতিক সম্পাদক সমর কুমার দাস, ধর্ম বিষয়ক সম্পাদক আবদুর রহিম, শ্রম বিষয়ক সম্পাদক বশারত আলী বাচা, যুব বিষয়ক সম্পাদক শেখ মো. বাবরুছ আলী, সহ প্রচার সম্পাদক বশির আহমদ, সদস্যআবদুর রব, মঞ্জুর আলী। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আবদুর রহীম কামালী, আজিজুর রহমান, হানিফ আলী মাস্টার,কাউসার চৌধুরী, নুরুল ইসলাম, জাহেদ তালুকদার, যুবলীগ নেতা শাহ আলম খোকন, সুহেল তালুকদার, আকিদ তালুকদার, রুহেল খান, আমির আলী, নাসির উদ্দিন, মোবারক আলী প্রমুখ।
বৈঠকে আগামী ২০ নভেম্বর রোববার বেলা ২ টায় প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে বিশ্বনাথ উপজেলা সদরে একটি প্রচার মিছিল বের করার সিদ্ধান্ত নেয়া হয়। মিছিলে সর্বস্থরের নেতাকর্মীদের যোগদানের জন্যে অনুরোধ জানাহো হয়েছে।
Related News
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More
জকিগঞ্জে মা-সন্তানকে বেঁধে ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে গভীর রাতে বসতবাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে এক গৃহকর্ত্রী ওRead More



Comments are Closed