Main Menu

গোয়ালাবাজার ইউপি চেয়ারম্যানসহ ২ সদস্য বরখাস্ত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান মানিকসহ দুই সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। অন্য দুজন হলেন- ১নং ওয়ার্ডের সদস্য জিলু মিয়া ও ২নং ওয়ার্ডের সদস্য বেলাল আহমদ।

স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. মাহবুবর রহমান স্বাক্ষরিত পৃথক আদেশে ৯ নভেম্বর পৃথক আদেশে তাদের সাময়িক বরখাস্ত করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তিনজনের বিরুদ্ধে ওসমানীনগর থানায় জি আর মামলা ২২৫/১৪ এর অভিযোগপত্র আদালত কর্তৃক গৃহীত ও তাদের বিরুদ্ধে মামলা বিচারাধীন হওয়ায় ক্ষমতা প্রয়োগ জনস্বার্থের পরিপস্থী মর্মে স্থানীয় সরকার সাময়িকভাবে তাদেরকে বরখাস্থ করেন।

Share





Related News

Comments are Closed