ঝিনাইদহে বিএনপি’র মিছিলে পুলিশের বাঁধা
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে বিএনপি’র মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৭ নভম্বের ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জনসভার অনুমতি না দেয়ার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশের অংশ হিসাবে ঝিনাইদহ জেলা বিএনপি এ কর্মসূচীর আয়োজন করে।
সোমবার সকাল ১১টায় কে.পি. বসু সড়কস্থ বিএনপি’র অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করে পোস্ট অফিস মোড়ের নিকটে আসলে পুলিশ বাঁধা দেয়। পুলিশি বাঁধায় মিছিলকারীরা সেখানেই এক সংক্ষিপ্ত সমাবেশে করে।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল মালেক। মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আক্তারুজ্জামান, এ্যাড.মুন্সি কামাল আজাদ পান্নু, আব্দুল মজিদ বিশ্বাস, সাজেদুর রহমান পপপু, শাহজাহান আলী, আশরাফুল ইসলাম পিন্টু, আহসান হাবিব রনক, রেজাউল ইসলাম, মিজানুর রহমান সুজন, মীর ফজলে এলাহী শিমুল, মোস্তাক আহমেদ, আবুল বাশার বাশি প্রমুখ।
Related News
শাহবাগে গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ
বৈশাখী নিউজ ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, হত্যাকাণ্ড,Read More
এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আছেন সিলেটের যারা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।Read More



Comments are Closed