ছাতকে লিফলেট বিলিকালে ৩ শিবির কর্মী গ্রেফতার
ছাতক প্রতিনিধি: ছাতকে লিফলেট, সদস্য সংগ্রহের ফরম, চাঁদা আদায়ের রশীদ বই ও বার্ষিক প্রতিবেদনের নোটসহ ৩ শিবির কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার বিকেলে জাউয়া বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ছাতকের চরমহল্লা ইউনিয়নের চরবাড়কা গ্রামের আব্দুল জব্বারের পুত্র বুরহান উদ্দিন (২৫), নোয়ারাই ইউনিয়নের বন্দেরগাঁও গ্রামের মোঃ আরশ আলীর পুত্র মোহাম্মদ আলী তারেক (২৩) ও উত্তর খুরমা ইউনিয়নের ইসলামপুর (পলিরটুক) গ্রামের ইসলাম আলীর পুত্র আছকির আলী (২২)।
গোপন সংবাদের ভিত্তিতে জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই নুর মিয়া অভিযান চালিয়ে জাউয়া বাজার থেকে তাদের গ্রেফতার করেন। এসময় তাদের কাছ থেকে লিফলেট, সদস্য সংগ্রহের ফরম, চাঁদা আদায়ের রশীদ বই ও বার্ষিক প্রতিবেদনের নোটসহ বিভিন্ন কাগজপত্র উদ্ধার ও তাদের ব্যবহৃত একটি হিরো মোটরসাইকেল (সুনামগঞ্জ-হ- ১১-২৩৭৪) উদ্ধার করা হয়।
ছাতক থানার ওসি আশেক সুজা মামুন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, তারা রাষ্ট্র ও সরকার বিরোধী প্রচার অভিযানে জড়িত থাকার অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
Related News
তাহিরপুরে শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বিস্কুট দেওয়ার কথা বলে পাঁচ বছর বয়সী এক শিশুকে ডেকেRead More
সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে একজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল আটটার দিকেRead More



Comments are Closed