Main Menu

বিশ্ব ডায়াবেটিস দিবস আজ

বৈশাখী নিউজ ডেস্ক: আজ ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হবে। দিবসটির এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘ডায়াবেটিকসের উপর দৃষ্টি দিন: অন্ধত্ব এড়াতে ডায়াবেটিস নিয়ন্ত্রনে রাখুন’। বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে রাষ্ট্রপ্রতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

বর্তমান বিশ্বে ডায়াবেটিস আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় ৪০ কোটি। ২০৩০ সালে এ সংখ্যা ৫০ কোটি ছাড়িয়ে যাবে। আশির দশকে দেশে ডায়াবেটিসের প্রবণতা ছিল মাত্র দুই শতাংশের মতো। সেখানে শুধু রাজধানী ঢাকাতেই তা প্রায় ১০ শতাংশ ছাড়িয়েছে। আর প্রি-ডায়াবেটিসের (ডায়াবেটিস এর আগের ধাপ) হার আরও প্রায় ১০ শতাংশ।

এক গবেষণায় দেখা গেছে, গ্রামাঞ্চলেও এর সামগ্রিক প্রবণতা প্রায় ৫-৮ শতাংশ। এভাবে বাড়তে থাকলে শুধু ডায়াবেটিসের কারণেই দেশের অর্থনৈতিক ভারসাম্য মারাত্মক চ্যালেঞ্জের সম্মুখীন হবে। শুধু দেশেই এখন ডায়াবেটিস আক্রান্তের সংখ্যা প্রায় ৯০ লাখ। সেই সঙ্গে প্রতিবছর এক লাখ নতুন রোগী যুক্ত হচ্ছে।

তাছাড়া ডায়াবেটিস এমন একটি রোগ, যার কারণে দেহের গুরুত্বপূর্ণ অঙ্গের কার্যক্ষমতা হ্রাস পেয়ে হার্ট অ্যাটাক, কিডনি অকেজো, অন্ধ হয়ে যাওয়া, পায়ে পচন, এমনকি পা কেটে ফেলতে হয়।

বিশেষজ্ঞদের মতে এত বড় বৈশ্বিক এই স্বাস্থ্য সমস্যাকে নিয়ন্ত্রণ বা প্রতিরোধে দরকার জনসচেতনতা এবং জনসম্পৃক্ততা। সময় মতো ইন্টারভেশন (খাদ্যাভ্যাস, জীবনযাত্রার পরিবর্তন), নিয়মিত হাঁটার দ্বারা প্রায় ৫০ শতাংশ পর্যন্ত ডায়াবেটিস প্রতিরোধ সম্ভব।

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে সোমবার বারডেম হাসপাতালের অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। খবর বাসস।

Share





Related News

Comments are Closed