Main Menu

অষ্ট্রেলিয়া নেয়ার প্রলোভনে বিকাশে টাকা দাবি!

সুনামগঞ্জ প্রতিনিধি: বিয়ের ফাঁদ পেতে অষ্ট্রেলিয়া নেয়ার প্রলোভন দেখিয়ে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে বিকাশে টাকা দাবির অভিযোগ উঠেছে।
কয়েকটি জাতীয় দৈনিকে জরুরী হিন্দু পাত্র চাই শিরোনামে একটি বিজ্ঞাপনে অষ্ট্রেলিয়ার সিটিজেন সাহা সুন্দরী বয়স ৩৫ বিধবা বন্ধ্যা পাত্রীর ব্যবসা দেখার জন্য যে কোন জেলার বয়স্ক সন্তানসহ পাত্র চেয়ে মুঠোফোনে যোগাযোগ করতে বলা হয়।
ওই বিজ্ঞাপন দেখে সুনামগঞ্জের তাহিরপুরের এক ব্যবসায়ী ও অপর এক যুবক মুঠোফোনে যোগাযোগ করলে তাদেরকে বিয়ের পর অষ্ট্রেলিয়া নেয়ার প্রলোভন দেখিয়ে গত দু’দিন ধরেই বিকাশে আগাম টাকা দাবি করা হয়। ওই দু’জনের একজনকে ((moshiurrahman858@yahoo.com ) এই ই-মেইল থেকে পাত্রীর ছবিও পাঠানো হয়। বিকাশে টাকা দেয়ার জন্য ওই চক্রটি ০১৭০৮১৮১০৫৬ মুঠোফোন এ আলাপ কালে এক ব্যবসায়ীর নিকট ৩০ হাজার টাকা আগাম দাবি করে শনিবার ব্যক্তিগত বিকাশ ০১৭৯৩৩৩৮৪১৪ নং এ ১০ হাজার টাকা আগাম পাঠানোর জন্য চাঁপ সৃষ্টি করে। এরপর বলা হয় বিয়ের সময় বাকি ২০ হাজার টাকা দিলেই চলবে।
অপর এক যুবকের সাথে পাত্রীকে আলাপ করিয়ে দেয়ার জন্য ম্যাডামের ব্যাক্তিগত সহকারি পরিচয়ে ১ হাজার টাকা প্রথমে বিকাশে পাঠানোর কথা বলা হয়।
বিষয়টি ওই ব্যবসায়ী ও যুবক স্থানীয় গণমাধ্যম কর্মীদের জানালে শনিবার ওই দু’টি নাম্বারে একাধিক বার যোগাযোগ করা হলে এক সময় ওই কথিত মহিলা, আরেক সময় ওই মহিলার কাকু ও ব্যক্তিগত সহকারি পরিচয়ে টাকা বিকাশ করার তাগিদ দিলে প্রতারণার বিষয়টি ধরা পড়ে।

Share





Related News

Comments are Closed