Main Menu

ঝিনাইদহে মোটরসাইকেল থেকে ২৬ কোটি টাকার রাজস্ব আদায়

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে পুলিশের সফল অভিযানে দেড় বছরে রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল থেকে ২৬ কোটি টাকার অধিক রাজস্ব আদায় করা হয়েছে। কঠোর ভাবে এ অভিযান পরিচালিত হওয়ায় রেজিস্ট্রেনবিহীন মোটরসাইকেল চলাচল প্রায় শুণ্যের কোঠায় নেমে এসেছে।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এর নির্দেশে দেশব্যাপি রেজিস্ট্রেশন বিহীন মোটর সাইকেলের বিরুদ্ধে এ অভিযান শুরু করে প্রশাসন। আর এরই অংশ হিসেবে ঝিনাইদহ পুলিশ সুপার ট্রাফিক বিভাগকে সহযোগিতা করার জন্য সকল থানার ওসিকে বিশেষভাবে নির্দেশ প্রদান করেন।
মোটর সাইকেলের মালিকরা রেজিস্ট্রেশন করার জন্য বিআরটিএ অফিসে ভিড় জমাতে থাকে।
বিআরটি এর নির্ধারিত ব্যাংকে রীতিমত লাইন পড়ে যায় রেজিস্ট্রেশনের টাকা জমা দেয়ার জন্য।
ঝিনাইদহ জেলা ট্রাফিক পরিদর্শক সালাহ উদ্দিন জানান, ইন্সপেক্টর জেনারেল’র নির্দেশে ঝিনাইদহ জেলা ট্রাফিক গত বছরের এপ্রিল মাস থেকে শুরু করে রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে কঠোর অভিযান। রেঞ্জ ডিআইজি এবং পুলিশ সুপারের কঠোর অবস্থানের কারনে চলতি বছরের ১৫ অক্টোবর পর্যন্ত ১৫ হাজার ৩শ ৬৪টি মোটরসাইকেল রেজিস্ট্রেশন বাবদ সরকারি কোষাগারে জমা হয়েছে ২৬ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৪শ ৯৮ টাকা।

জেলা ট্রাফিক পরিদর্শক আরো বলেন, এই অভিযানের ফলে একদিকে যেমন বিপুল অঙ্কের রাজস্ব আদায় করা সম্ভব হয়েছে। অন্যদিকে মোটরসাইকেল চালনার ক্ষেত্রে শৃঙ্খলা ফিরে এসেছে। এছাড়া মোটর সাইকেলের মাধ্যমে যে সব অপরাধ সংঘটিত হতো সেটা অনেকাংশে কমে এসেছে।

Share





Related News

Comments are Closed