Main Menu

শাবিতে ভর্তির লড়াইয়ে অর্ধ লক্ষাধিক শিক্ষার্থী

শাবি প্রতিনিধি: শাহজালাল বিশ্ববিদ্যালয়ে (শাবি) ভর্তি পরীক্ষায় এবার লড়াইয়ে নেমেছেন অর্ধ লক্ষাধিক শিক্ষার্থী। ‘এ’,‘বি’ দুই ইউনিট মিলিয়ে ১৬৫৫টি আসনের বিপরীতে ভর্তি হতে আবেদন করেছেন ৫৪ হাজার ৩০ জন শিক্ষার্থী। ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. এএইচএম বেলায়েত হোসেন শুক্রবার এ তথ্য নিশ্চিত করেন।
ভর্তির জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিলো ১৬ অক্টোবর, শেষ হয়েছে ১০ নভেম্বর বৃহস্পতিবার। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৬ নভেম্বর। ওই দিন সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে ‘এ’ ইউনিটের পরীক্ষা আর ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে দুপুর আড়াইটায়।
ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব জানান, এবছর ১৬৫৫ টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৫৪ হাজার ৩০ জন শিক্ষার্থী। এর মধ্যে ‘এ’ ইউনিটে ৬১৩টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১৮৪৮৭ জন এবং ‘বি’ ইউনিটে ৯৫০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৩৫৫৪৩ জন। তিনি জানান, ভর্তি পরীক্ষার সময় শিক্ষার্থীদের সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও প্রবেশপত্রের দুটি প্রিন্ট কপি নিিেয়আসতে হবে। ভর্তি পরীক্ষা সম্পর্কিত বিস্তারিত তথ্য www.sust.edu/admission থেকে পাওয়া যাবে।

Share





Related News

Comments are Closed