হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কামরুল মিয়া (১০) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় শহরের গোসাইপুর এলাকায় এ ঘটনা ঘটে।
গোসাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র কামরুল ওই এলাকার কামাল মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, প্রতিবেশী শিশুদের সঙ্গে খেলতে গিয়ে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে ঝলসে যায় কামরুল। দ্রুত উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
বাড়ি থেকে বেরিয়ে দুদিন পর লাশ হয়ে ফিরলেন তুহিন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে নিখোঁজের দুই দিন পর তুহিন মিয়া (২৩) নামে এক সিএনজিRead More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More



Comments are Closed