Main Menu

কালীগঞ্জে তিন ফার্মেসীকে ৮ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে তিনটি ওষুধের ফার্মেসীকে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখা ও অতিরিক্ত মূল্য আদায়ের অপরাধে বুধবার দুপুরে তাদের জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সুচন্দন মন্ডল।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখা এবং অতিরিক্ত মূল্য আদায়ের অপরাধে শহরের লিটন ফার্মেসীকে ২ হাজার ৫০০ টাকা, সুমন ফার্মেসীকে ৩ হাজার ও নিউ শান্তি ফার্মেসীকে ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এ সময় মেয়াদ উত্তীর্ণ ওষুধ ধ্বংস করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় কনজুমার এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর ঝিনাইদহ জেলার সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুকুসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed