ঝিনাইদহে মোবাইল বিস্ফোরনে ৫ শতাধিক মুরগী পুড়ে ছাই
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের পোড়াবাকড়ী গ্রামের আফতাব উদ্দিন খান নামের এক খামারীর ৫ শতাধিক মুরগী পুড়ে ভষ্মিভুত হয়েছে। বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বুধবার বিকেলে মুরগী ফার্মে মোবাইল চার্জে দিয়েছিল খামারী আফতাব উদ্দিন খান।
একপর্যায়ে মোবাইলটি বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা খামারের ঘরে ছড়িয়ে পড়ে। এতে খামারে থাকা ৫ শতাধিক মুরগী পুড়ে ভস্মিভুত হয়ে যায়।
খবর পয়ে ঝিনাইদহ দমকল বাহিনীর একটি ইউনিট সেখানে গিয়ে স্থানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রনে আনে।
খামারী আফতাব উদ্দিন খান জানান, অগ্নিকান্ডে তার ২ লাখ টাকার ক্ষতি হয়েছে।
Related News
খুলনায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে তাঁতী দলের নেতাকে কুপিয়ে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা মহানগরীর আড়ংঘাটা থানাধীন রায়েরমহল এলাকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে বসে থাকা অবস্থায় দুর্বৃত্তদেরRead More
ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের কেশবপুর উপজেলার একটি ধানখেতের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক নারী ও একRead More



Comments are Closed