Main Menu

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট থেকে প্রকাশিত জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘বৈশাখী নিউজ ২৪ ডটকম’ এ প্রকাশিত “মানিক হত্যায় আসামীদের রক্ষায় কে এই রহস্যময়ী নারী” শিরোনামে আমাদেরকে জড়িয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। এই ঘটনার সাথে কোন সম্পর্ক নেই বলে দাবি করেছেন মাই টিভির সুনামগঞ্জ প্রতিনিধি মোজাম্মেল আলম ভূইয়া ও মানবজমিন পত্রিকার তাহিরপুর প্রতিনিধি জাহাঙ্গীর আলম ভূইয়া । প্রতিবাদ লিপিতে তারা উল্লেখ করেন, প্রকাশিত সংবাদে ২৫ থেকে ৩০টি ফেইক ফেইসবুক আইডির যে তথ্য দেওয়া হয়েছে ঐ সকল আইডি উনাদের নয় বা সে সকল আইডি থেকে তারা কোন রকম বিভ্রান্তিকর তথ্য পোস্ট করেননি।

প্রতিবেদকের বক্তব্য :
প্রকাশিত সংবাদে যে সকল ফেইক আইডি বা তথ্য উপস্থাপন করা হয়েছে তার সব কয়টি আইডি যে প্রতিবাদ কারীদের তা উল্লেখ করা হয়নি। কিছু কিছু আইডি ভূয়া বিভ্রান্তিকর তথ্য পোস্ট কারীদের সহযোগীদের তা সংবাদে উল্লেখ করা হয়েছে। প্রকাশিত সংবাদে প্রতিবেদকের নিজস্ব কোন ধরনের মতামত প্রতিফলিত হয়নি। স¤প্রতিককালে মানিক হত্যাকান্ডকে ভিন্ন খ্যাতে প্রবাহিত করার জন্য ও মামলার তদন্ত কাজে বিঘ্ন সৃষ্টির অপচেষ্টা হিসাবে শারমিন চৌধুরী নামে ফেইসবুক আইডি খুলে গণমাধ্যমকর্মীদের জড়িয়ে যে মিথ্যাচার করা হয়েছে তা মাঠ পর্যায়ে অনুসন্ধানকালে বিভিন্ন মহল থেকে ঐ সকল ভূয়া ফেইসবুক আইডির তথ্য দেয়া হয়। উল্লেখ্য যে ঐসকল আইডি থেকে অতীতে ও বর্তমানে তাহিরপুরের গণমাধ্যম কর্মী, সুশীল সমাজ ও গন্যমান্য ব্যক্তি বর্গের বিরুদ্ধে ভূয়া কাল্পনিক ও মিথ্যাচার গল্প সাজিয়ে সামাজিকভাবে হেও প্রতিপন্য করার অপচেষ্টা করা হয়েছে যা এলাকার পাঠক মহল অবহিত আছেন। প্রতিবাদ লিপিতে প্রতিবেদকের বিরুদ্ধে যে মামলার তথ্য প্রদান করা হয়েছে ঐ সকল মামলা পুলিশি তদন্তে মিথ্যা প্রমানিত হওয়ায় আদালতে চূড়ান্ত রিপোর্ট প্রদান করা হয়েছে। আদালত কর্তৃক দন্ড প্রাপ্ত না হওয়া পর্যন্ত কোন ব্যক্তি বা প্রতিষ্টানকে হেয় করার এখতিয়ার কারো নেই।
সুনামগঞ্জ প্রতিনিধি ০৯/১১/২০১৬ ইং।

Share





Related News

Comments are Closed