শাবিতে আবেদন শেষ হচ্ছে বৃহস্পতিবার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ সেশনের স্নাতক (সমমান) ভর্তি আবেদন প্রক্রিয়া শেষ হচ্ছে বৃহস্পতিবার। গত ১৬ অক্টোর থেকে ভর্তি আবেদন শুরু হয়।
আগামী ২৬ নভেম্বর শনিবার এ ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল সাড়ে নয়টায় এবং বি ইউনিটের পরীক্ষা দুপুর আড়াইটায় অনুষ্ঠিত হবে।
বর্তমানে বিশ্ববিদ্যালয়ের সাতটি অনুষদের অধীনে ২৮টি বিভাগে মোট আসন সংখ্যা ১৬৫৫টি। এর মধ্যে সাধারণ আসন ১৫৬৩ টি এবং মুক্তিযোদ্ধার সন্তান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী, বিকেএসপি এবং পৌষ্যদের জন্য মোট ৯২ টি আসন সংরক্ষিত রয়েছে।
ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক এএইচএম বেলায়েত হোসেন বলেন, বিজ্ঞান শাখা থেকে পাশকৃত শিক্ষার্থীরা ‘এ’ ও ‘বি’ উভয় ইউনিটে এবং মানবিক ও ব্যবসায় শাখা থেকে পাশকৃত শিক্ষার্থীরা শুধুমাত্র ‘এ’ ইউনিটে আবেদন করতে পারবে। আবেদন করার জন্য একজন শিক্ষার্থীকে এ ইউনিটে এইচএসসি/ সমমান ও এসএসসি/সমমান উভয় পরীক্ষায় নূন্যতম জিপিএ ৩,০ সহ মোট ৬.৫ এবং বি ইউনিটে ৭ থাকতে হবে। এ ও বি১ ইউনিটের জন্য ৮০০ টাকা এবং বি২ ইউনিটের জন্য ৯০০ টাকা ভর্তি আবেদন ফি ধার্য করা হয়েছে। এছাড়া আন্তর্জাতিক গণিত অলিম্পয়াড, আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পয়াড, আন্তর্জাতিক পদার্থ বিজ্ঞান অলিম্পয়াড, অন্যান্য স্বীকৃত আন্তর্জাতিক গণিত অলিম্পয়াডে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ মেডেল প্রাপ্ত ছাত্রছাত্রীরা ভর্তি পরীক্ষা ছাড়াই সংশ্লিষ্ট বিষয়ে ভর্তি হতে পারবে।
ভর্তি পরীক্ষার আবেদন করার জন্য টেলিটক সংযোগ থেকে SUST, শিক্ষা বোর্ডের প্রথম তিন অক্ষর, এইচএসসি/সমমান পরীক্ষার রোল নম্বর, এসএসসি/ সমমান পরিক্ষার রোল নম্বর, পাশের সন এবং সাব-ইউনিটের কী ওয়ার্ড (A, B1, B2) লিখে করতে হবে ১৬২২২ নম্বরে। (উদাহরণ. SUST <স্পেস> SYL <স্পেস> ১২৩৪৫৬ <স্পেস> ২০১৬ <স্পেস> SYL <স্পেস> ৬৫৪৩২১<স্পেস> ২০১৪ <স্পেস> B1) ভর্তি সংক্রান্ত যে কোন বিষয়ে admission@sust.edu তে যোগাযোগ করে অথবা www.sust.edu/admission ভিজিট করে জানা যাবে। অথবা সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ০১৫৫৫৫৫৫০০১-৪ নাম্বারে যোগাযোগ করা যাবে।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed