গোয়াইনঘাটে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্তে ভারতীয় খাসিয়াদের ছোঁড়া গুলিতে বাচ্চু মিয়া (৩৫) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত বাচ্চু মিয়া উপজেলার পান্তুমাই পশ্চিম কুমিল্লা বস্তি এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে। বুধবার ভোরে পিলার নং ১২৬৮ (এসএল) এর কাছে এ ঘটনা ঘটে।
পুলিশ ও বিজিবি জানায়, বাচ্চু মিয়া সুপারী চুরি করতে গিয়ে ভারত সীমানা অতিক্রম করলে ভারতীয় খাসিয়ারা তাকে লক্ষ্য করে ছররা গুলি ছুঁড়ে। এসময় বাচ্চু দৌড়ে বাংলাদেশ সীমানায় পৌঁছলে তার মৃত্যু হয়।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলওয়ার হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠিয়েছে।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed