হবিগঞ্জে পুলিশের গুলিতে সন্দেহভাজন ডাকাত নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে পুলিশের গুলিতে সন্দেহভাজন ডাকাত নিহত । বুধবার ভোররাত সাড়ে ৩টায় জেলা শহরের জঙ্গলবহুলা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতদের হামলায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। নিহত ওই ডাকাতের নাম পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, ৫/৬ জনের একদল ডাকাত রাত ৩টার দিকে জঙ্গলবহুলা এলাকায় খোয়াই নদীর তীরে জড়ো হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন- এমন খবর পেয়ে সদর থানার পুলিশ অভিযানে নামে। পুলিশ স্থানীয় কালীমন্দিরের লেবু বাগানের পাশে অভিযানে গেলে ডাকাতদল তাদের ওপর হামলা চালায়। এ সময় পুলিশ পাল্টা গুলি চালালে এক ডাকাত নিহত হন। অন্যরা পালিয়ে যান।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিনুল হক জানান, ডাকাতদের ব্যবহৃত পাঁচটি রামদা, একটি ধারালো ছুরি, একটি গ্রিল কাটার মেশিন, একটি রেঞ্জ উদ্ধার করা হয়েছে।
ডাকাতদের হামলায় এসআই মিজানুর রহমান, এসআই অরূপ কুমার চৌধুরী, এসআই শাহীদ মিয়া, কনস্টেবল ইয়াছির আরাফাত ও কর্ণমনি। তাদেরকে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
Related News
হবিগঞ্জে পিকআপ-কাভার্ড ভ্যানের সংঘর্ষে, নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুরে মিনি পিকআপ ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদRead More
হবিগঞ্জে আইফোন ছিনিয়ে নিতে বন্ধুকে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলায় আইফোন মোবাইল ছিনিয়ে নেওয়ার লোভে বন্ধুকে গলা কেটে হত্যারRead More



Comments are Closed