Main Menu

ফেঞ্চুগঞ্জে ঘিলাছড়া ইউপি চেয়ারম্যান বাবুল বরখাস্ত

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আশরাফ আলী বাবুলকে প্রকল্পের ৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বরখাস্ত করা হয়েছে।
গত ১ নভেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগের ইপ-১ অধি শাখার উপ-সচিব মো. মাহাবুববুর স্বাক্ষরিত আদেশে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
উপসচিবের স্বাক্ষরিত আদেশে জানা যায়, ফেঞ্চুগঞ্জ উপজেলার ৩নং ঘিলাছড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আশরাফ আলী বাবুল ২০১৪-১৫ অর্থ বছরে ওয়ান পার্সেন্ট সম্পত্তি হস্তান্তর কর বাবদ ৬ (ছয়) লাখ টাকার ৬টি প্রকল্প খাতে ব্যয় না করে নিজ ও ব্যক্তির নামে চেক প্রদান করে জালিয়াতির আশ্রয়পূর্বক ব্যাংক থেকে ৬ লাখ টাকা উত্তোলন করে আত্মসাত করেন। ক্ষমতার অপব্যবহারে দোষী প্রমাণিত হওয়ায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আশরাফ আলী বাবুলকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ধারা ৩৪(১) মোতাবেক সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

Share





Related News

Comments are Closed