Main Menu

সালিশে গরু চুরির অপবাদ সইতে না পেরে কৃষকের আত্নহত্যা!

সুনামগঞ্জ প্রতিনিধি: সালিশের নামে এবার গরু চুরির অপবাদে সুনামগঞ্জের ধর্মপাশায় এক কৃষক আত্নহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। নিহতের নাম আজিজুল খাঁ (৩৫)। তিনি উপজেলার জয়শ্রী ইউনিয়নের বড়ই গ্রামের সামছু খাঁর ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার বড়ই গ্রামের পার্শ্ববর্তী আমজুড়া গ্রামের বাবুল মিয়ার গোয়ালঘর থেকে গত বৃহস্পতিবার রাতে একটি গরু চুরি হয়। আজিজুল খাঁ ও তাঁর চাচাতো ভাই আলাল খাঁর বিরুদ্ধে ওই গরু চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠে। বিষয়টি সুরাহা করার জন্য শনিবার দুপুরে বড়ই বাজারে স্থানীয় সালিসীগণ শতাধিক লোকজনের উপস্থিতিতে এক সালিশ বৈঠকে বসেন। সালিশে পাঁচ সদস্য বিশিষ্ট একটি বোর্ড গঠন করা হয়। ওই বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী চুরি যাওয়া গরুর মূল্য বাবদ আজিজুল খাঁ ও আলাল খাঁ কে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়। ৮ নভেম্বর মঙ্গলবার বিকেলে জরিমানার টাকা পরিশোধ করার জন্য সময় বেঁধে দেয়া হয়।
অপরদিকে সোমবার রাতে সাড়ে আজিজুল খাঁ রাতের খাবার খেয়ে ওই রাতের কোনো এক সময় নিজ বাড়ির পেছনে একটি গাছে গলায় রশি বেধে আত্মহত্যা করেন। থানা পুলিশ খবর পেয়ে মঙ্গলবার দুপুরের দিকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাতে জেলা সদর হাসপাতালে প্রেরণ করে।
এদিকে নিহত আজিজুলের পিতা সামছু খাঁ এ প্রতিবেদককে জানান, আমার ছেলে গরু চুরি করেনি, জোর করেই তার উপর গরুর চুরির দায় চাপিয়ে দেয়ায় ছেলে আমার এলাকায় মুখ দেখাবে কী করে এই জন্যই সে আত্বহননের পথ বেচে নিয়েছে। তিনি আরো বলেন, জমি নিয়ে এলাকার কয়েকজনের সাথে বিবাদ ছিল তাঁরাই সালিশীদের ম্যানেজ করে গরু চুরির মিথ্যা অপবাদ দেয়ায় সালিশকারীগণ আত্বহত্যার প্ররোচনায় বাধ্য করল আমার নিরঅপরাধ ছেলেকে।
বড়ই বাজার বণিক সমিতির সভাপতি শহীদুল ইসলাম জানান, গ্রামবাসীর স্বার্থে গরু চুরির ঘটনায় সালিশ বৈঠক হয়েছে, যেখানে আমি সহ স্থানীয় ইউপি সদস্য শাহাব উদ্দিন ও অনেকেই উপস্থিত ছিলেন।’
ইউপি সদস্য শাহাব উদ্দিন বলেন, সালিশে গরু চুরির টাকা পরিশোধের জন্য মঙ্গলবার পর্যন্ত সময় বেধে দেয়া হয়েছিলো, না পারলে না দিত, তাকে তো আমরা বলিনি আত্বহত্যা করতে।’
ধর্মপাশা থানার ওসি মো. গোলাম কিবরিয়া মঙ্গলবার রাত ২টায় এ প্রতিবেদকে বলেন, চুরির ঘটনায় গ্রাম্য সালিশের কোন বিধান নেই।’ তিনি আরো বলেন খোঁজ নিয়ে জানতে পেরেছি মুলত গরু চুরির অপবাদ সইতে না পেরেই ওই কৃষক আত্বহত্যার পথ বেচে নিয়েছেন, এই সালিশের নামে আত্বহত্যার প্ররোচনায় যারাই জড়িত থাকুক না কেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে বলেও জানান তিনি।

Share





Related News

Comments are Closed