লিবিয়ায় ৩৭ বাংলাদেশী আটক
বৈশাখী নিউজ ডেস্ক: ভূ-মধ্যসাগর পাড়ি দিয়ে লিবিয়া থেকে অবৈধভাবে ইতালি যাওয়ার চেষ্টাকালে ৩৭ জন বাংলাদেশীকে আটক করেছে লিবিয়ার কোস্ট গার্ড। মঙ্গলবার লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের ফেইসবুক পাতায় এই তথ্য জানানো হয়েছে। রোববার লিবিয়ায় চার বাংলাদেশি মানবপাচারকারীকে গ্রেপ্তার এবং তাদের বন্দিশালা থেকে ৬৫ জন বাংলাদেশিকে উদ্ধারের খবর জানায় দূতাবাস।
মঙ্গলবারের পোস্টে বলা হয়েছে, সম্প্রতি অবৈধভাবে ইতালি যাওয়ার পথে ৩০০ জনকে আটক করে লিবিয়ার ঊপকূল রক্ষা বাহিনী। তাদের মধ্যে ৩৭ জন বাংলাদেশি। আটকদের লিবিয়ার গারিয়ান শহরের উপকণ্ঠে ‘আল-হামরা’ বন্দি শিবিরে রাখা হয়েছে। দূতাবাসের একটি প্রতিনিধি দল সোমবার সেখানে গিয়ে তাদের সঙ্গে দেখা করে।
আটক বাংলাদেশিদের অধিকাংশই মানবপাচারকারীদের মাধ্যমে অতি সম্প্রতি লিবিয়ায় ঢোকার কথা জানিয়েছেন বলে দূতাবাসের ভাষ্য।
Related News
স্পেন থেকে দেশে ফেরার পথে দোহায় হার্ট অ্যাটাকে মৃত্যু প্রবাসীর
প্রবাস ডেস্ক: স্পেন থেকে বুকভরা স্বপ্ন নিয়ে দেশে ফিরছিলেন সিলেটের দক্ষিণ সুরমার ঝালোপাড়ার যুবক জাহেদRead More
প্রবাসে নিখোঁজ হবিগঞ্জের রিফাত, দেশে উৎকন্ঠায় পরিবার
প্রবাস ডেস্ক: পরিবারের মুখে হাসি ফোটাতে ছয় বছর আগে পাড়ি জমিয়েছিলেন ওমানে। রাজধানী মাসকাটের একটিRead More



Comments are Closed