বিশ্ব রেডিওগ্রাফি দিবস উপলক্ষে সিলেটে র্যালী
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সারা দেশের ন্যায় সিলেটেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব রেডিওগ্রাফি দিবস। বাংলাদেশ এসোসিয়েশন অব রেডিওলোজি এন্ড ইমেজিং টেকনোলজিস্ট সিলেট এর উদ্যোগে দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে নগরীতে র্যালী বের করা হয়। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গন থেকে র্যালীটি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে হাসপাতালে গিয়ে শেষ হয়।
র্যালীর উদ্বোধন করেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ আব্দুস সবুর মিয়া। র্যালীতে অংশ নেন বিভাগীয় প্রধান প্রফেসর ডা: নীলকণ্ঠ পাল, সহকারী পরিচালক অর্থ ডা: মসিউল আলম, প্রশাসনিক কর্মকর্তা ডা. মো: মফিজ উদ্দিন আহমেদ, বাংলাদেশ এসোসিয়েশন অব রেডিওলোজি এন্ড ইমেজিং টেকনোলজিস্ট সিলেটের সিনিয়র সদস্য সুজিত কুমার ব্যানার্জী, কামাল চক্রবর্তী, বিএম নাসির উদ্দিন সালাহ উদ্দিন, আব্দুল কাশেম মিয়া, আব্দুল আসাদ প্রমুখ। র্যালীর উদ্বোধন কালে বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ আব্দুস সবুর মিয়া বলেন, চিকিৎসা কার্যক্রমের মূল হচ্ছে রোগ নির্নয়। রোগ নির্নয়ের ক্ষেত্রে রেডিওলোজি গুরুত্ব পূর্ন ভূমিকা পালন করেন। তিনি বলেন চিকিৎসা ব্যবস্থাপনায় জনগুরুত্বপূর্ণ রেডিওলজিও ইমেজিং ক্ষেত্রে রেডিয়েশন প্রদানে সতর্ক থাকার পরামর্শ দেন। যত্রতত্র এক্সরে মেশিন বসানোর ব্যাপারে আইনগত বাধ্য বাধকতা মেনে চলার আহŸান জানান।
র্যালী শেষে ওসমানী মেডিকেল কলেজ প্রাঙ্গনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হয়। ওসমানী মেডিকেল কলেজের প্রিন্সিপাল অধ্যক্ষ প্রফেসর ডা. মুরশেদ আহমদ চৌধুরীর পক্ষে কর্মসূচীর উদ্বোধন করেন ভাইস প্রিন্সিপাল প্রফেসর এন কে সিনহা। সন্ধানীর সহযোগিতায় রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হয়।
Related News
নগরভবনে সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান থেকে বিরত থাকা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed