Main Menu

সিলেটে ভার্সিটি ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেট ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত আশরাফুল ইসলাম সেলিম (২৫) নগরীর শামীমাবাদ এলাকার শামীম ভিলার বাসিন্দা আব্দুল জলিলের ছেলে। সেলিম সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ ৩য় বর্ষ দ্বিতীয় সেমিস্টারের ছাত্র ছিল। তাদের গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার আজমপুর গ্রামে।
জানা যায়, মঙ্গলবার বিকেলে সেলিম ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। একপর্যায়ে পরিবারের সদস্যরা অনেক ডাকাডাকি করেও তার কোন সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙ্গে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে কোতয়ালী থানার ওসি সুহেল আহমদ বলেন, নিহত সেলিমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি জানা যাবে।

Share





Related News

Comments are Closed