বিশ্বম্ভরপুরে ছাত্রলীগ নেতা গাছের সাথে বেধে পেঠালেন এক যুবককে
সুনামগঞ্জ প্রতিনিধি: এবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ছাত্রলীগ নেতা গাছের সাথে বেধে পেঠালেন এক যুবককে। বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। পূর্ব বিরোধের জের ধরে উপজেলার ফতেপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের নিরীহ যুবক পবিত্র ভুষণ তালুকদার যিশু (৩২) কে গাছের সাথে বেধে নির্যাতন করার অভিযোগ উঠেছে। যিশুকে রশি দিয়ে গাছের সাথে বেধে মারধোর করেছে জেলা ছাত্রলীগের পাঠাগার বিষয়ক সম্পাদক ও উপজেলা যুবলীগের সদস্য যুবায়ের আহমদ। উপজেলার নোয়াগাঁও গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে সোমবার এ বর্বর ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সুত্রে জানা যায়, অভিযুক্ত যুবায়ের আহমদের গ্রামের বাড়ি একই উপজেলার শাহপুর গ্রামে। যুবায়েরের সাথে শাহপুর গ্রামের শেখ রাসেল মিয়া, ইয়াহিয়া, সাহাব উদ্দিনসহ আরো ২ যুবক ঘটনায় সহযোগিতা করে। এঘটনা জানাজানি হওয়ায় স্থানীয় নিরীহদের মধ্যে অতংক দেখা দিয়েছে। ঘটনার সাথে জড়িত যুবায়ের আহমদসহ ৪ জনের বিরুদ্ধে মঙ্গলবার রাতে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
সোমবার ফতেপুর মুরারীচাঁদ উচ্চ বিদ্যালয়ের পাশের চায়ের সামনের রাস্তা থেকে যিশুকে ডেকে নেয় উপজেলা যুবলীগ নেতা যুবায়ের আহমদ ও রাসেল। পরে যুবায়ের তাকে বলে,‘তুই বেশী বাড়ছস। বেশী মাথলে তরে কোপাইয়া টুকরা কইরা গাঙ (নদীতে) ভাসাইয়া দিমু।’ এসময় যিশুর কাছ থেকে তার মোবাইল ফোন ও নগদ ২৬ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা। পরে গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তরদিকে রেন্টিগাছের সাথে দুই হাত পেছনে নিয়ে রশি দিয়ে বেধে বেধড়ক মারধর করে। এসময় যিশুর আর্ত চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে। এঘটনায় মঙ্গলবার যুবায়ের আহমদ, শেখ রাসেল মিয়া, ইয়াহিয়া, সাহাব উদ্দিনসহ আরো ২ যুবককে অভিযুক্ত করে বিশ^ম্ভরপুর থানায় লিখিত অভিযোগ করেন পবিত্র ভুষণ তালুকদার যিশু।
অভিযুক্ত যুবায়ের আহমদের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি মঙ্গলবার রাতে এ প্রতিবেদককে প্রথমে বলেন,‘ যিশু লোক ভাল না, পিরিজপুর গ্রামের রাবেল যিশুর কাছে ১ লাখ টাকা পেত। সে রাবেলকে মারধর করেছে। এঘটনায় আমি নিজে বিচার করেছি। সোমবার তাকে গাছের সাথে বেধে রাখা হয়েছে ঠিক, আমি দেখেছি। কথা বলার এক পর্যায়ে স্বীকার করে বলেন,‘ আমি যিশুকে বেধেছি। সে রাসেলের পকেট থেকে টাকা নিয়েছিল। তাই গাছের সাথে বেধে রেখেছি। আমি মারধর করিনি। ’
বিশ্বম্ভরপুর উপজেলা যুবলীগের আহবায়ক ফজলুল হক তুহিন বলেন,‘ ঘটনাটি খুবই অমানবিক। আমি লোকমুখে শুনেছি।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ চৌধুরী বলেন,‘ ছাত্রলীগের কোন নেতাকর্মী এভাবে কাউকে গাছের সাথে বেধে নির্যাতন করতে পারে না। ঘটনাটি ছাত্রলীগের জন্য খুবই লজ্জাজনক।’
বিশ্বম্ভরপুর থানার ওসি মোল্লা মনির হোসেন মঙ্গলবার রাতে এ প্রতিবেদককে বলেন, ‘নোয়াগাঁও গ্রামে এক যুবককে গাছের সাথে বেধে নির্যাতনের ঘটনায় ৪ জনের নামে থানায় মামলা হয়েছে। পুলিশ মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক তদন্তে ঘটনার সতত্যা পাওয়া গেছে।’
Related News
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More



Comments are Closed