সিকৃবি অফিসার পরিষদ নির্বাচনে বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী প্যানেল জয়ী
সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অফিসার পরিষদ কার্যনির্বাহী কমিটির নির্বাচনে-২০১৬ বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী পুর্ণ প্যানেল জয়লাভ করেছে। মঙ্গলবার অনুষ্ঠিত পরিষদের নির্বাচনে সবকটি পদে তারা বিশাল ব্যবধানে নির্বাচিত হন। নির্বাচনে সভাপতি পদে সিকৃবির পরীক্ষা নিয়ন্ত্রক কৃষিবিদ মো. সাজিদুল ইসলাম ও ডেপুটি রেজিস্ট্রার সুহেল আহমদ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। পরিষদের নির্বাচিত অন্যান্যরা হলেন- সহ-সভাপতি পদে মো. সোহরাব হোসেন ও মোহাম্মদ ছায়াদ মিয়া, যুগ্ম সম্পাদক পদে মোহাম্মদ আবুল হাসনাত, অর্থ সম্পাদক ডা. সালাহ উদ্দীন আহমদ, দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক রিপন চক্রবর্তী, সমাজকল্যাণ সম্পাদক ডা. আফরাদুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কৃষিবিদ অশোক বিশ্বাস। কমিটির নির্বাচিত কার্যনির্বাহী সদস্যরা হলেন- একেএম ফজলুর রহমান, ডা. খন্দকার মাজহারুল আনোয়ার, কামরুন নাহার ও ডা. সুজন চন্দ্র সরকার।
এদিকে নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধ ও মধ্যম আয়ের দেশ গঠনে নবনির্বাচিত পরিষদ তাদের স্ব স্ব অবস্থান থেকে কাজ করে যাবেন। একইসাথে অফিসারদের স্বার্থ ও ন্যায্য দাবী আদায়ে নবনির্বাচিত পরিষদ যোগ্যতা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করবেন।
।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed