জামালগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা
জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি : ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সুনামগঞ্জের জামালগঞ্জে বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালী অনুষ্টিত হয়েছে। সোমবার দুপুরে বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, বাস্তুহার দলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকবৃন্ধের প্রাণবন্ত উপস্থিতিতে উপজেলার বিভিন্ন সড়কে বর্ণাঢ্য র্যালী শ্লোগানে-শ্লোগানে মুখরিত করে তুলে।
উপজেলা বিএনপির অস্থায়ী কর্যালয়ে র্যালী পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র নেতা মো: আব্দুল মুকিত মাষ্টার। শ্রমিকদল নেতা মো: আবুল লেইছ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো: মোক্তার হোসেন তালুকদার । বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপি নেতা মোহাম্মদ আলী, মো: মাসুক মিয়া, শাহ্ মো: শাহজাহান মিয়া, জয়নাল আবেদীন, আখতারুজ্জামান তালুকদার, আজাদ হোসেন বাবলু, ছাত্র নেতা মোনায়েম হোসেন, মিনহাজ, বাস্তুহারা দলের নেতা মো: লিয়াকত আলী প্রমুথ।
বক্তারা বলেন, বহুদলীয় গনতন্ত্রের প্রবক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জনক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম না হলে এ দেশে গনতন্ত্র প্রতিষ্টিত হতো না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্টা করার কারনেই দেশে আজ বিভিন্ন দলের জন্ম হয়েছে। শহীদ জিয়ার সাধারণ মানুষের কথা চিন্তা করেই একদলী বাকশালী শাসন ব্যবস্থা ভেঙ্গে বহুদলীয় গনতন্ত্র এনে দিয়েছে। বর্তমান আওয়ামী সরকার একদলীয় বাকশালী শাসন ব্যবস্থা কায়েম করে দেশের মানুষকে জিম্মি করে গণতন্ত্রকে গলাটিপে হত্যা করে অরাজকতা সৃষ্টি করছে। আওয়ামীলীগ সরকারের আমলে দেশের মানুষ শান্তিতে থাকতে পানেনা, সবসময় সাধারণ মানুষ শংকিত অবস্থা দিন যাপন করে । মানুষের বাক স্বাধীরতা কেড়ে নিয়ে দেশে লুটতরাজে মত্ত হয়ে থাকে, হত্যা, গুম, খুন, ধর্ষণ, ছিন্তাই, টেন্ডারবাজিই তাদের কাজ । এ থেকে দেশের মানুষকে শান্তি দিতে হলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকার ছাড়া কোন বিকল্প নেই। এ জন্য দেশবাসী ও সকল নেতা কর্মীকে ঐক্য বদ্ধ ভাবে বিএনপি’র পতাকা তলে যুক্ত হয়ে দেশ নেত্রী খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করে গড়ে তুলন। ৭ নভেম্বরের চেতনায় গণতন্ত্রের মুক্তির লক্ষে দেশ বাসীকে বিএনপির পতাকা তলে সমেবেত হওয়ার আহবান জানান বক্তারা।
Related News
ছাতকে সালিশ ব্যক্তিত্ব সামছুল ইসলাম আর নেই
আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের ভূইগাঁও গ্রামের বিশিষ্টRead More
সুনামগঞ্জে ২টি বালুমহাল থেকে সব ধরনের বালু উত্তোলনে নিষেধাজ্ঞা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের সীমান্তবর্তী যাদুকাটা নদীর যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালুমহাল থেকে সব ধরনের বালুRead More



Comments are Closed