Main Menu

সিলেটে পানির টেংকির দেয়াল ধ্বসে নিহত ১, আহত ৫

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর উপশহরের হাজী সোবহান মিয়ার কলোনীর টিনসেট ঘরের উপর দেয়াল ধ্বসে ঘটনাস্থলেই এক শিশু নিহত ও অপর ৫ জন আহত হয়েছে।

জানা যায়, শনিবার ৫ নভেম্বর দিবাগত রাত ২টার দিকে জাকির হোসেনের ভাড়া ঘরে একটি দেয়াল ধ্বসে পড়ে। এতে জাকির হোসেনের ২ ছেলে ও ২ মেয়ে, শালী ও শালীর ছেলে গুরুতর আহত হয়। স্থানীয়দের সহায়তায় আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরমধ্যে সুইটি আক্তার হাফসা (১৩)কে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। অন্য আহতরা হলো- শামীম আহমদ (১৫), মোঃ আরিফ হোসেন (৫), হাফিজা আক্তার সুনালী (৮), সাব্বির (৪), শিল্পী (২৬)।
জাকির হোসেনের মূল বাড়ি শরিয়তপুর জেলার নওইরা থানার গাগরিচুড়া গ্রামে।

sylhet-pic2স্থানীয়রা জানান, বাড়ীওয়ালার নির্মানাধীন পানির টেংকির দেয়াল ধ্বসে এ হতাহতের ঘটনা ঘটে। তারা টেংকিটি সিটি কর্পোরেশনের অনুমতি নিয়ে নির্মান করা হচ্ছে কি না তা খতিয়ে দেখার দাবি জানান।

কোতোয়ালী থানার ওসি সোহেল আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান, নগরীর উপশহরের ডি ব্লকের ৩৫ নং রোডে হাজী সোবহান মিয়ার কলোনীতে নির্মানাধীন পানির টেংকির দেয়াল ধ্বসে সুইটি আক্তার হাফসা (১৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে এবং ৫জন আহত হয়েছেন।

Share





Related News

Comments are Closed