Main Menu

সিলেটে দুই ছাত্রদল নেতা ছুরিকাহত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি হানুর ইসলাম ইমন ও জেলা ছাত্রদল নেতা আব্দুর রহমান সাইজুল শনিবার রাতে সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন। এরমধ্যে গুরুতর আহত ইমনকে অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় পাঠানো হয়েছে।
ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মাহবুবুল হক চৌধুরী জানান, শনিবার নগরীর পাঠানটুলায় সানরাইজ কমিউনিটি সেন্টারে শহীদ জিয়া স্মরণে খন্দকার এম এ মালিক ফাউন্ডেশনের সভা ছিল। সভা শেষে রাত ৮টার দিকে বাসায় ফেরার পথে নগরীর দর্শনদেউড়ি পয়েন্টে প্রতিপক্ষের হাতে ইমন ও সাইজুল ছুরিকাহত হন। গুরুতর আহত অবস্থায় ইমনকে প্রথমে নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে এবং রাতে অ্যাম্বুলেন্সযোগে ঢাকার স্কয়ার হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনার সাথে প্রতিপক্ষ ছাত্রদল নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ করেন মাহবুব।
এদিকে, সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি হানুর ইসলাম ইমন ও জেলা ছাত্রদল নেতা আব্দুর রহমান সাইজুলের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিলেট বিভাগীয় ছাত্রদল।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি (সিলেট বিভাগ) মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব), কেন্দ্রীয়ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আহমদ চৌধুরী ফয়েজ, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম নাচন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জাকির হোসেন উজ্জল এক যুক্ত বিবৃতিতে এ নিন্দা জানান।

Share





Related News

Comments are Closed