রাজধানীতে বাসা থেকে ৩২ মানবকঙ্কাল উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর কাফরুলের একটি ফ্ল্যাটে ৩২টি মানব কঙ্কাল পাওয়া গেছে। এ ঘটনায় কামরুজ্জামান নামে ওই ফ্ল্যাটের এক ভাড়াটিয়াকে আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তি পুলিশকে জানিয়েছেন, তিনি ন্যাশনাল মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের ছাত্র। পড়াশোনার কাজে কঙ্কালগুলো তার প্রয়োজন পড়ে।
পুলিশের মিরপুর বিভাগের ডিসি মাসুদ আহমেদ সমকালকে জানান, কাফরুল থানার ইটখোলার ১৮৩/১ নম্বর বাড়ির দ্বিতীয় তলায় বাড়িওয়ালার তথ্যের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। ওই বাসায় কার্টনভর্তি কঙ্কাল পাওয়া যায়। আটক মেডিকেল শিক্ষার্থী পুলিশকে জানিয়েছে, অতীতে তার পরিচিত যেসব মেডিকেল শিক্ষার্থী পাস করেছেন তাদের কাছ থেকে কঙ্কালগুলো পেয়েছেন তিনি। কোনো অসৎ উদ্দেশ্যে বাসায় এসব কঙ্কাল রাখা হয়নি। পুলিশ তার বক্তব্য আরও যাচাই করে দেখছে।
মাসুদ আহমেদ বলেন, ‘একজন শিক্ষার্থী কত সংখ্যক কঙ্কাল তার সঙ্গে পড়াশোনার কাজে রাখতে পারবেন এমন কোনো নীতিমালা দেশে নেই।’
কাফরুল থানার ওসি শিকদার শামীম হোসেন বলেন, ‘মেডিকেল শিক্ষার্থীর কাছে কঙ্কাল থাকা স্বাভাবিক। তবে এসব কঙ্কাল অসাধু কাজে ব্যবহার করা হচ্ছে কি-না তা যাচাই করা হচ্ছে।’
বাড়িটির মালিক ইলিয়াস সাইফুল্লাহ জানান, ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটটি গত মাসে নুরুজ্জামান নামে এক ব্যক্তি চিকিৎসক পরিচয়ে ভাড়া নেন। শনিবার দুপুরের আগে বাড়ির তৃতীয় তলার ফ্ল্যাটের বাসিন্দা একজন ব্যাংক কর্মকর্তা গন্ধ পেয়ে দ্বিতীয় তলার দরজায় নক করেন। তবে ভাড়াটিয়া নুরুজ্জামান দরজা খুলতে দেরি করেন। কিছুক্ষণ পর দরজা খুললে ওই ব্যাংক কর্মকর্তা সেখানে কার্টনভর্তি কঙ্কাল দেখতে পান। এরপর তিনি ঘটনাটি বাড়িওয়ালাকে জানান। পরে বাড়িওয়ালা পুলিশকে অবহিত করেন।
Related News
সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: কানাডায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া ভিসা-পাসপোর্ট তৈরি, অর্থ আত্মসাৎ ও বিদেশে মানবপাচারেরRead More
জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটি গঠিত
বিশেষ সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টিরRead More



Comments are Closed