বিশ্ব ইজতেমা শুরু ১৩ জানুয়ারী
বৈশাখী নিউজ ডেস্ক : মুসলমানদের অন্যতম বৃহৎ সমাবেশ বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আগামী ১৩ থেকে ১৫ জানুয়ারী টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় পর্ব হবে ২০ থেকে ২২ জানুয়ারি। বৃহস্পতিবার ( ০৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিশ্ব ইজতেমা নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ক বৈঠক থেকে এ তথ্য জানা গেছে।
১৯৬৬ সাল থেকে টঙ্গীর তুরাগ নদের তীরে বলতে গেলে নিয়মিতই ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে। মুসল্লিদের চাপ কমাতে ২০১১ সাল থেকে বিশ্ব ইজতেমাকে দুই পর্বে বিভক্ত করা হলে ওই বছরই প্রথম দুই দফায় বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়। পরবর্তী বছরগুলোতে এ ধারায় ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে। স্বাধীনতার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টঙ্গীর বিভিন্ন মৌজায় বিশ্ব ইজতেমার জন্য ১৬০ একর ভূমি বরাদ্দ দেন।
Related News
আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, তদন্তে দুদক
বৈশাখী নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটিRead More
সারাদেশে কিডনি রোগীদের জন্য বড় সুখবর
বৈশাখী নিউজ ডেস্ক: দ্রুততম সময়ের মধ্যেই সারাদেশের সব জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবাRead More



Comments are Closed