Main Menu

ফেঞ্চুগঞ্জে ১২দিন পর নদী থেকে যুবকের লাশ

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি: সিলেটের ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীতে ১২দিন পর ভেসে উঠলো এক যুবকের লাশ। বুধবার বেলা ১১টার দিকে ফেঞ্চুগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীতে তার লাশ ভেসে ওঠে। জবরুল মিয়া (২২) নামের ওই যুবক ২১ অক্টোবর নদীতে ডুবে গিয়েছিলেন। সে উপজেলার মাইজগাঁও ইউনিয়নের হাঁটুভাঙ্গা কুমারপাড়া গ্রামের আবদুস সাত্তারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে ২১ অক্টোবর কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জের উত্তর ইসলামপুর এলাকায় পানিতে তলিয়ে গিয়েছিলেন জবরুল। ওই সময় অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। বুধবার নদীর মধুরাই গ্রামের জেটিঘাট অংশে ভেসে ওঠে তার লাশ। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।

Share





Related News

Comments are Closed