Main Menu

ছাতকে মিনিবাসের চাপায় শিশুর মৃত্যু

ছাতক প্রতিনিধি: সিলেট-সুনামগঞ্জ সড়কের গোবিন্দগঞ্জ-পূর্বসুহিতপুর এলাকায় মিনিবাসের চাকায় পিষ্ট হয়ে ১২ বছরের এক শিশুর মৃত্যু ঘটেছে। নিহত মাছুম আহমদ(১২) ছাতকের গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউপির গোয়াশপুর গ্রামের ইদ্রিছ আলীর পুত্র।

জানা যায়, বুধবার বেলা ১টায় গোবিন্দগঞ্জ আসার পথে সিলেট-সুনামগঞ্জ সড়কের পূর্বসুহিতপুর এলাকায় পৌছলে সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি মিনিবাসের (নং সিলেট ব- ০৪-৪৮১৭) চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মাছুম আহমদ মৃত্যুবরন করে। এসময় সে নিজ বাড়ি থেকে মাকে সাথে নিয়ে ভিক্ষের উদ্দেশ্যে গোবিন্দগঞ্জ আসছিল।

বেলা আড়াইটায় ছিল গোবিন্দগঞ্জ বালুর মাঠে বিশিষ্ট রাজনীতিবিদ মরহুম লুৎফুর রহমান সরকুমের নামাজে জানাযা। কিন্তু এখানে এসে তাদের আর ভিক্ষে করা হলোনা। পথিমধ্যেই ঘাতক মিনিবাস শিশু মাছুম আহমদের প্রান কেড়ে নিয়েছে । স্থানীয় লোকজন চালক সিলেটের কুমারগাঁও এলাকার হেলাল উদ্দিনকে আটক করে হাইওয়ে পুলিশে সোপর্দ করেছেন।
জয়কলস হাইওয়ে পুলিশের ইনচার্জ একে শফিকুল আলম জানান, ঘটনার পর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed