গোলাপগঞ্জে অগ্নিকান্ডে ১৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই
গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউপির নালীউরি গ্রামের একটি বাড়ীতে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ১৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই হয়ে গেছে। সোমবার সন্ধ্যায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ঘটনার পর তাৎক্ষনিক এলাকাবাসী আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করলেও পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুণ নিয়ন্ত্রনে আনে।
তবে অগ্নিকান্ডের কারণ জানা যায়নি। এলাকাবাসীর ধারণা করছেন বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের নালীউড়ি গ্রামের মঈন উদ্দিন ও তার ভাই আমেরিকা প্রবাসী নজীর উদ্দিনের বসত ঘরে হঠাৎ আগুন লেগে যায়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো বাড়িতে ছড়িয়ে পড়লে পরিবারের সদস্যরা চিৎকার শুরু করে । তাদের চিৎকার শুনে এলাকাবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। পরে সিলেট থেকে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রনে আনে। কিন্তু আগুণ নিয়ন্ত্রণে আনার পূর্বেই ঘরে থাকা আসবাবপত্র পুড়ে ছাঁই হয়ে যায়। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মঈন উদ্দিন।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
Related News
বাসচাপায় মোটরাসাইকেল আরোহি এক বন্ধু নিহত, ২ জন হাসপাতালে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে বাসের ধাক্কায় শ্রাবণ সরকার (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।Read More
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More



Comments are Closed