জাতীয় যুব দিবস আজ
বৈশাখী নিউজ ডেস্ক: আজ ১ নভেম্বর জাতীয় যুব দিবস। এবছর জাতীয় যুব দিবসের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘আত্মকর্মী যুবশক্তি, টেকসই উন্নয়নের মূলভিত্তি।’
রাজধানী ঢাকাসহ সারাদেশে দিবসটি পালিত হবে। দিবসটি উপলক্ষে আজ ঢাকায় ওসমানী মিলনায়তনে জাতীয় যুব দিবস-২০১৬ এর উদ্বোধনী অনুষ্ঠান হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. জাহিদ আহসান রাসেল। বক্তব্য রাখবেন যুব ও ক্রীড়া সচিব কাজী আখতার উদ্দিন আহমেদ ও যুব উন্নয়ন অধিদফতরের মহাপরিচালক আনোয়ারুল করিম।
অনুষ্ঠানে প্রশিক্ষিত যুব ও যুব মহিলাদের মধ্য হতে আত্মকর্মসংস্থান প্রকল্প স্থাপনে দৃষ্টান্তমূলক অবদান রাখার স্বীকৃতি হিসেবে ১৪ জন সফল আত্মকর্মী যুব ও ৫ জন সফল যুব সংগঠকসহ মোট ১৯ জনকে জাতীয় যুব পুরষ্কার প্রদান করা হবে। সূত্র বাসস
Related News
১৩ সিটি করপোরেশনে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু সোমবার
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ১৩টি সিটি করপোরেশনে সোমবার (২ নভেম্বর) থেকে ব্যাটারিচালিত তিন চাকার ই-রিকশারRead More
এইচএসসিতে অকৃতকার্যরা ১-২ মাসের মধ্যে আবার পরীক্ষার সুযোগ পাবে: শিক্ষামন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা আগামী একRead More



Comments are Closed