লন্ডনী তরুণীকে বাল্য বিয়ে না দেয়ার অঙ্গীকার
জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা: জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের নাদামপুর গ্রামে এক লন্ডনী তরুণীর বাল্য বিয়ে পন্ড করে দিয়েছে প্রশাসন।
সোমবার গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী আরিফুর রহমান বাল্য বিয়ের সকল আয়োজন বন্ধ করে দিয়ে লন্ডনী তরুণী ও তার বাবা মায়ের কাছ থেকে বাল্য বিবাহ না দেয়ার অঙ্গীকার নিয়ে মুচলেকা আদায় করেন।
জানা গেছে, প্রায় এক মাস আগে যুক্তরাজ্য প্রবাসী সিদ্দিক আলীর স্ত্রী তার মেয়েকে নিয়ে দেশে আসেন। মেয়ের ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই মেয়ের মা পার্শ্ববর্তী গোরারগাঁও গ্রামের নিকটাত্মীয় আকিক মিয়ার ছেলের সাথে বিয়ের কথাবার্তা চূড়ান্ত করেন। বিষয়টি জানতে পেরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী আরিফুর রহমান ঘটনাস্থলে গিয়ে মেয়ে ও মেয়ের বাবা মায়ের সাথে কথা বলে জানতে পারেন মেয়ের বিয়ের বয়স হয়নি। তাই তিনি মেয়ের বিয়ে না দিতে সবাইকে বুঝালে পরিবারের লোকজন এতে সম্মত হয়। পরে অঙ্গীকার নামায় মুচলেকা দেন যে, বয়স পূর্ণ হওয়ার আগে বিয়ে না দেয়ার।
মেয়ের মা চমকফুল জানান, মেয়ের বিয়ের কোন আয়োজন হয়নি। বিয়ের কথাবার্তা চলছিল। মেয়ের বয়স পূর্ণ হওয়ার পরই আমরা বিয়ে দেব।
জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী আরিফুর রহমান বলেন, লন্ডনী তরুণীকে বাল্য বিয়ে দেয়া হচ্ছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি বিয়ে নয় ; বিয়ের কথা বার্তা চলছিল। তারপরও আমরা মেয়ের বাবা মা ও মেয়ের নিকট থেকে মুচলেকা আদায় করেছি-যাতে বিয়ের বয়স পূর্ণ হওয়ার আগে বিয়ে না হয়।
Related News
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More



Comments are Closed