বিশ্বম্ভরপুরে চেয়ারম্যান পদে জাপা প্রার্থীর জয়
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে পুন:নির্বাচনে বেসরকারি ভাবে ঘোষিত ফলাফলে আ’লীগ দলীয় প্রার্থীকে বিপুল ভোটের ব্যবধানে হারিয়ে জাতীয় পার্টির প্রার্থী জয়লাভ করেছেন।
সোমবার উপজেলায় বাদাঘাট দক্ষিণ ইউপি’র পুনঃ নির্বাচনে ইউনিয়নের ৯টি কেন্দ্রে জাপা’র লাঙ্গল প্রতীকের প্রার্থী এরশাদ মিয়ার প্রাপ্ত ভোটের সংখ্যা ৬ হাজার ৪০১ । পরাজিত আ’লীগের নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল গণি পেয়েছেন ৫ হাজার ৩১৮ ভোট।
গত ৪ জুনের নির্বাচনে সমান সংখ্যক ভোটের দাবিদার আ’লীগের প্রার্থীকে সোমবারের পুন:নির্বাচনে ১ হাজার ৮৩ ভোটের ব্যবধানে জাপার প্রার্থীর নিকট পরাজয় বরণ করতে হল।
এদিকে নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপুর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনী এলাকায় নিয়োজিত ছিলেন ৩ জন ম্যাজিস্ট্রেট, র্যাব, বিজিবি, পুলিশ সদস্যদের সমন্বয়ে গঠিত স্ট্রাইকিং ফোর্স। উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় সুত্রে জানা যায়, গত ৪জুন অনুষ্ঠিত নির্বাচনে আ’লীগ ও জাপার প্রার্থী সমান সংখ্যক ভোট পাওয়ায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
ইউনিয়নের ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ছিল ১৪ হাজার ৬শ ৭০ জন। পুরুষ ৭ হাজার ৩শ ২৩জন, মহিলা ৭ হাজার ৩শ ৪৭জন। মোট ভোটার কক্ষ সংখ্যা ছিল ৩৮টি। বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার তানিয়া সুলতানা জানান শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
Related News
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More



Comments are Closed