বড়লেখায় পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার
বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় পুকুর থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের একটি পরিত্যক্ত পুকুর থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়।
নিহত আবদুল আহাদ উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউপির তারাদরম গ্রামের আরমুজ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আবদুল আহাদ দীর্ঘদিন থেকে মৃগী রোগে ভুগছিলেন। রোববার বাড়ি থেকে বেরোনোর পর রাতে আর ফিরেননি। স্বজনরা অনেক খোঁজাখুঁজি করে তাকে পাননি। সোমবার সকাল ৮টার দিকে নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা ফয়েজ খান কটই তার গরুর বাছুরের খুঁজে বের হলে বাড়ির পশ্চিম দিকের পুকুরে একটি লাশ ভাসতে দেখতে পান। বিষয়টি তিনি এলাকার লোকজন ও পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুপুর ১২টার দিকে পুকুর থেকে লাশটি উদ্ধার করে।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed