বাল্য বিয়ে থেকে রক্ষা পেল জেএসসি পরীক্ষার্থী
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: জেএসসি পরীক্ষার একদিন আগে কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের ইউনিয়নের এক পরীক্ষার্থীর বিয়ের আয়োজন করা হয়েছিল পারিবারিক ভাবে। বিষয়টি জেনে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দ্রুত ব্যবস্থা গ্রহনে সোমবার (৩১ অক্টোবর) বাল্য বিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে জেএসসি পরীক্ষার্থী।
কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের চিৎলিয়া গ্রামের ফারুক মিয়ার মেয়ে চিৎলিয়া জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী পপি বেগম(১৩) মঙ্গলবার অনুষ্ঠিত জেএসসি পরীক্ষার্থী। সে একই ইউনিয়নের নানার বাড়ি লাংলিয়া গ্রামে বেড়াতে আসলে নানা তাজু মিয়া ও মা সোনাবান বিবি মিলে কমলগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের কনর মিয়ার ছেলে রুবেল মিয়া (৩০)-র সাথে বিয়ে ঠিক করেছিলেন। সোমবার দুপুরে একটি মাইক্রোবাসে করে সহযাত্রী ৭/৮ জন নিয়ে বর রুবেল মিয়া লাংলিয়া গ্রামে এসেছিলেন। ৮ম শ্রেণীর ছাত্রীর বিয়ে হচ্ছে খবর পেয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দ্রুত উদ্যোগ গ্রহন করলে বর বিয়ে না করেই লাংলিয়া গ্রাম থেকে পালিয়ে যায়। পরে কনের বাবা ও বরকে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ডেকে নিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নগদ ১৫০০ টাকা জরিমানা আদায় করেন। আলীনগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার ছাত্রীটি জেএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা। অথচ ছাত্রীর নানা ও মা মিলে অপ্রাপ্ত বয়সে পরীক্ষার আগের দিন মেয়ের বিয়ে দিচ্ছিলেন। তিনি ছাত্রীর বাবা ও বরকে তাঁর অফিসে ডেকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা আদায় করেছেন।
Related News
কুলাউড়ায় সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় সাপের কামড়ে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী উপজেলারRead More
মৌলভীবাজারে যুবদলের আহ্বায়ক বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুকেRead More



Comments are Closed