ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত
আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। সোমবার সকালে রাণীশংকৈল উপজেলা ও সদর উপজেলার সালন্দর ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন রাণীশংকৈল ডিগ্রী কলেজের ১ম বর্ষের ছাত্র কাজল (১৮) ও শহরের সরকারপাড়া এলাকার আক্তারের ছেলে আসাদ খান মুন্না (৩৭)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের চৌধুরীহাট নামক এলাকায় পঞ্চগড় থেকে ছেড়ে আসা একটি প্রাইভেট কারের ধাক্কায় বাইসাইকেল আরোহী আসাদ খান মুন্না মারা যায়।
অপরদিকে সকাল সাড়ে ৯টার দিকে রাণীশংকৈল ডিগ্রী কলেজের ছাত্র কাজল বাই সাইকেলে করে কলেজে আসছিলেন। পথে শিবদিঘী নামক এলাকায় একটি দ্রুতগামী ট্রাক ওই কলেজছাত্রকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed