Main Menu

ওসমানীনগরে নদী থেকে যুবকের লাশ উদ্ধার, আটক ৩

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ওসমানীনগরে নদী থেকে অর্ধগলিত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ১০টার দিকে উপজেলার সাদীপুরের সুতারখাল নদী থেকে রিপন মিয়া (২০) নামের ওই য্বুকের লাশ উদ্ধার করা হয়। নিহত রিপন সাদীপুর পশ্চিমহাটি গ্রামের সাকির মিয়ার ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানা যায়, সোমবার সকালে সুতারখাল নদীতে লাশ ভাসতে দেখলে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এছাড়া ঘটনার সাথে জড়িত সন্দেহে একই ইউপির কারিকোনা গ্রামের পুতুল দাস, তার স্ত্রী কল্যানী রাণী দাস ও মেয়ে শিপা রাণী দাসকে আটক করা হয়।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত যুবককে পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে। সুরতহালে দেখা গেছে লাশের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। শরীরে পাথর বেঁধে নদীতে ফেলে দেয়া হয়েছিলো। ধারনা করা হচ্ছে, নারীঘটিত কারণে তাকে খুন করা হতে পারে। মামলার প্রস্তুতি চলছে।

Share





Related News

Comments are Closed