Main Menu

১১৫ দিনের মিশন শেষে পৃথিবীতে ফিরলেন ৩ নভোচারী

বৈশাখী নিউজ ডেস্ক: আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র (আইএসএস) থেকে রোববার নিরাপদে পৃথিবীতে ফিরেছেন তিন নভোচারী।

রাশিয়া মিশন কন্ট্রোল এ খবর নিশ্চিত করেছে।

নভোচারীদের মধ্যে রয়েছেন-যুক্তরাষ্ট্রের কেট রুবিন্স, রাশিয়ার রসকসমসের আনাতোলি ইভানিশিন ও জাপান মহাকাশ অন্বেষণ সংস্থার তাকুয়া ওনিশি।

তিন নভোচারী কক্ষপথের পরীক্ষাগারে ১১৫ দিনের মিশনে ছিলেন। তাদের বহনকারী একটি ফ্লাইট রোববার তুষারপাতের মধ্যে কাজাখস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলের জেকাগান শহরে অবতরণ করে।

Share





Related News

Comments are Closed