সিলেটে শ্রম বিক্রির হাট
জাকারিয়া তালুকদার: প্রতিদিন সকাল হলেই খেটে খাওয়া দিনমজুর মানুষেরা কাজের সন্ধানে বিভিন্ন এলাকা থেকে জড়ো হন সিলেট নগরীর বন্দরবাজারের চুড়ি পট্রির সামনে। প্রতিদিনের ন্যায় আজ রোববার সকালেও শ্রমবিক্রির অপেক্ষায় চুড়ি পট্রির সামনে বসেছিলেন কুমিল্লার লাকসামের আবু তাহের, নুরুল ইসলাম, সুনামগঞ্জের মাসুক মিয়া ও নেত্রকোনার জরিনা সহ অনেকেই।
এখান থেকেই প্রতিদিন সকালে নগরীর বিভিন্ন এলাকার লোকজন তাদের কাজের চাহিদা অনুযায়ী শ্রমজীবি এসব দিনমজুরদের নিয়ে যান। এছাড়া বিভিন্ন ঠিকাদারের লোকজনও এসব পুরুষ মহিলা দিনমজুরদের কাজে নেন। সকাল ১০টা পর্যন্ত অপেক্ষা করে কাজ না পেলে তারা ফিরে যান ঘরে। পরদিন সকালে আবারো কাজের সন্ধানে ছুটে আসেন চুড়ি পট্রির সামনে। এভাবেই চলে তাদের জীবন সংগ্রাম। তবে পর পর কয়েকদিন কাজ না পেলে তাদেরকে পরিবার পরিজন নিয়ে অনাহারে অর্ধাহারে দিন কাটাতে হয় বলে জানান এসব খেটে খাওয়া মানুষ।
Related News
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More
ব্রিটানিয়া সুইমিংপুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু, তিন দিনের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌকিদেখি এলাকার ব্রিটানিয়া সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে শাহজালালRead More



Comments are Closed