মিসবাহ সিরাজকে সিলেটে আ’লীগের সংবর্ধনা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: তৃতীয়বারের মতো সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজকে সংবর্ধনা দিয়েছে জেলা ও মহানগর আওয়ামী লীগ। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ার পর বৃহস্পতিবার বিমানযোগে সিলেটে এলে দলের এ দুটি ইউনিটের পক্ষ থেকে তাকে বিমানবন্দরে বিপুল সংবর্ধনা দেয়া হয়।
পরে বিশাল মোটর শোভাযাত্রা সহকারে তাকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসা হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।
এতে অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান ও সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Related News
সিলেটে ২ মাদ্রাসা ছাত্র নিখোঁজ, ভিডিও কলে মারধরের দৃশ্য দেখিয়ে টাকা দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে তিন দিন ধরে নিখোঁজ রয়েছে হাফিজিয়া মাদ্রাসার দুই ছাত্র। নিখোঁজ দুইRead More
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More



Comments are Closed